আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝরঝরে ভাত আর পঞ্চব্যঞ্জন সাজিয়ে সাধ খেলেন ‘বাংলার মেয়ে’ বিপাশা

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই একেবারে ঘটা করে নিজের প্রেগন্যান্সির খবর দিয়েছেন অভিনেত্রী বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। যদিও অভিনেত্রীর প্রেগন্যান্সির খবর অনেক আগে থেকেই কানাঘুঁষো শোনা যাচ্ছিল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দম্পতি নিজেরাই তাঁদের পরিবারে নতুন সদস্য আসার খুশির খবর দিয়েছেন। বিপাশা আপাততঃ ইন্ডাস্ট্রি থেকে বিরতি নিয়েছেন। প্রায় ৪৩ বছর বয়সে মা হতে চলেছেন তিনি। তাই নতুন সদস্য আসার অপেক্ষায় দিন গুনছেন নায়িকার ভক্ত থেকে পরিবার সবাই। প্রথা অনুযায়ী, নায়িকার সাধ অনুষ্ঠানও হয়ে গেল গতকাল। বাঙালি বাড়ির বধূ না হলেও, বাংলার তনয়া অভিনেত্রী বিপাশা বসু। তাই তাঁর সাধে যে বাংলার ছোঁয়া থাকবে না তা কী হতে পারে। নায়িকার পাতেও এদিন ছিল বাঙালি পদের নানান রান্না। বৃহস্পতিবার মেয়ের স্বাদের আনন্দ-আয়োজনে সারলেন অভিনেত্রীর মা মমতা বসু। পাশাপাশি ছিলেন স্বামী করণ এবং তাঁর মা দীপা সিংহ। বউমার কপালে তিলক এঁকে আশীর্বাদ করলেন তিনি।

এদিন বিপাশার পাতে ছিল, জুঁই ফুলের মতো ঝরঝরে সাদা ভাত, ডাল, সাত রকম ভাজা, মাছ, মাংস, তরকারি, চাটনি, পায়েস এবং পোলাও-সহ আরও হরেক রকমের বাঙালি পদ। একেবারে বাঙালি নিয়ম-রীতি মেনে শাঁখ-উলুধ্বনির মাঝে সাধের ভোজ খেতে বসলেন বিপাশা। তাঁর পরনে উজ্জ্বল গোলাপি বর্ণের সিল্কের শাড়ি, এবং হালকা সোনার গয়না। এক্কেবারে বাঙালি ঘরের নববধূর বেশে নিজের সাজ পরিপূর্ণ করলেন অভিনেত্রী। তাঁকে খেতে দেওয়া হল, পিতলের থালায়। চন্দন, ধানদূর্বা নিয়ে অন্তঃসত্ত্বা মেয়েকে আশীর্বাদ করলেন মা মমতা বসু। হবু সন্তানের মঙ্গল কামনা করলেন।

সেই মুহূর্ত নেটবন্দি করলেন বিপাশা নিজেই। সঙ্গে লিখলেন, ‘আমার সাধ! ধন্যবাদ মা।’এদিন মা আর শাশুড়ির আদরে আহ্লাদে ভাসেন নায়িকা। তবে উৎসবের তাড়াহুড়োয় একটু বেশিই দেরিতে পোস্ট করলেন নায়িকা। মায়ের হাতের রান্না খেয়েই সাধ হল তাঁর। সাধভক্ষণের ছবি, ভিডিও দেখে ইতিমধ্যেই নতুন মা হওয়ার শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। গত ১৬ অগস্ট বিপাশা আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছেন। তার পর থেকেই ফের চর্চায় অভিনেত্রী।

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ