ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: মোটা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভারত-সহ অন্তত ২৯ দেশের নাগরিকদের রাশিয়ার সশস্ত্র বাহিনীতে জোরপূর্বক নিয়োগ দেওয়া হয়েছে। তার পর সেই সব নাগরিকদের সরাসরি পাঠানো হয়েছে যুদ্ধক্ষেত্রে। ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়তে গিয়ে যাদের অনেকে নিহত হয়েছেন। কেউ আহত হয়েছেন। কেউ বা বন্দি হয়েছেন। আবার কেউ নিখোঁজ হয়েছেন। এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছে রাষ্ট্রপুঞ্জের স্বাধীন তদন্ত কমিশন। যদিও ওই রিপোর্ট নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি মস্কো।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে উপস্থাপনের জন্য গতকাল সোমবার (২৬ অক্টোবর) স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ৪৮টি দেশের নাগরিকদের রুশ বাহিনীতে যুক্ত করার ঘটনার তদন্ত শুরু করা হয়েছিল। তার মধ্যে ২৯টি দেশের নাগরিকদের ক্ষেত্রে সরাসরি প্রতারণা ও জোরপূর্বক রুশ সেনায় সামিল করার প্রমাণ মিলেছে। তালিকায় ভারতের পাশাপাশি বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপিন্স, ঘানা, নাইজেরিয়া, কেনিয়া, উজবেকিস্তান-সহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ রয়েছে।’

প্রতিবেদন অনুযায়ী, ‘পাচার ও প্রতারণার শিকার ব্যক্তিদের সবাই ১৮ থেকে ৬০ বছর বয়সি পুরুষ। তারা মূলত আর্থসামাজিক ও শিক্ষাগতভাবে প্রান্তিক জনগোষ্ঠীর। তাদের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হয়। জোরপূর্বক চুক্তিতে সই করানোর পর দ্রুতই বিদেশি নাগরিকদের অত্যন্ত কম সময়ের সামরিক প্রশিক্ষণ দিয়ে সরাসরি ইউক্রেনে যুদ্ধক্ষেত্রের সম্মুখসারিতে বিপজ্জনক দায়িত্বে পাঠানো হয়। ফলে তাদের অনেকেই মারা গিয়েছেন কিংবা নিখোঁজ হয়েছেন।’ লোভে পড়ে  রাশিয়ার হয়ে যুদ্ধ করতে যাওয়া নাগরিকদের পরিবারের দুর্দশার কথাও প্রতিবেদনে উঠে এসেছে। তাতে বলা হয়েছে, ‘বর্তমানে নির্যাতিতদের পরিবার চরম মানসিক ও আর্থিক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। দালালের টাকা মেটাতে অনেকে সহায়-সম্পত্তি বিক্রি বা ঋণ করেছেন। স্বজনের মৃত্যুর সংবাদ মিললেও লাশ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।’

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের