দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটে জিতে প্রতিশ্রুতি রক্ষায় মদের ফোয়ারা ছোটালেন নেতা, মৃত সাত

নিজস্ব প্রতিনিধি, উত্তরাখণ্ড : উত্তরাখণ্ডে বিষমদ খেয়ে মৃত্যু হল ৭ জনের। ঘটনার নেপথ্যে বিস্ফোরক কারণ উঠে এসেছে। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রার্থী ওই মদ খাইয়েছিলেন গ্রামবাসীদের। তিনি প্রতিশ্রুতি দেন, তাঁকে ভোট দিলে মদ খাওয়াবেন। গ্রামাবাসীরা তাঁকে ভোট দিলে প্রতিশ্রুতি রাখেন নেতা। তাতেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ৯ জন আধিকারিককে সাসপেন্ড করেছে আবাগারি দফতর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি হরিদ্বারের ফুলগড় ও শিবগড় নামের দুই গ্রামের। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে ফুলগড় গ্রামের এক পঞ্চায়েত প্রার্থী ভোট দেওয়ার বদলে গ্রামবাসীদের মদ খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। গ্রামবাসীরা নেতাকে ভোট দিলে নেতা নিজের প্রতিশ্রুতি রাখেন। এরপরই ঢালাও মদ্যপানের ব্যবস্থা করেছিলেন তিনি। যার পরে একের পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানা গিয়েছে। উত্তরাখণ্ডের আবগারি কমিশনার হরি চান্দ সেমওয়াল জানিয়েছেন, এই ঘটনার পর কর্তব্যে অবহেলা ও গাফিলতির অভিযোগে আবগারি ইন্সপেক্টর-সহ মোট ৯ জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিষমদ পান করার কারণেই মৃত্যু হয়েছে গ্রামবাসীদের। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্তের বিষয় খোঁজ নিচ্ছেন খোদ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দফতর।

এই বিষয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি । তিনি বলেছেন, “দুর্ভাগ্যজনক ঘটনা। গাফিলতির অভিযোগে আমরা বেশ কয়েকজনকে সাসপেন্ড করেছি। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যারা গোটা ঘটনার যুক্ত তাদের কঠোর শাস্তি হবে।” গত মাসেই বিষমদ পান করে মৃত্যু হয়েছে মদ নিষিদ্ধ নীতীশ কুমারের বিহারে । ১১ জনের মৃত্যু হয় সেখানে। অসুস্থ হন ১২ জন। বিহারের সারন জেলার এই মর্মান্তিক ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েছিলেন বেশ কয়েকজন। ঘটনায় ৫ জন মদের কারবারিকে গ্রেফতার করে পুলিশ। বরখাস্ত করা হয় স্থানীয় থানার পুলিশ আধিকারিককে।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ