ঝাঁপিয়ে সাইকেল থেকে ফেলে কিশোরকে কামড়ে ক্ষতবিক্ষত করল এক পথকুকুর

এক পথকুকুর এক কিশোরের উপর ঝাঁপিয়ে যে ভাবে কামড়ে ক্ষতবিক্ষত করল, তাতে এই সারমেয়দের নিয়ে ফের প্রশ্নচিহ্ন উঠতে বাধ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি, কেরল : ‘কুকুরের কাজ কুকুর করিয়াছে, কামড় দিয়াছে পায়, তা বলে কি আর কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়’ ? বহুকাল আগে এক কবির কলমে এই কথাগুলি উঠে এসেছিল। কিন্তু কুকুরের কাজ কুকুর করলে কী অবস্থা হয়, তা হাড়ে হাড়ে টের পেল এক কিশোর। এক পথকুকুর এক কিশোরের উপর ঝাঁপিয়ে যে ভাবে কামড়ে ক্ষতবিক্ষত করল, তাতে এই সারমেয়দের নিয়ে ফের প্রশ্নচিহ্ন উঠতে বাধ্য। কেরলের কোজিকোড়ের কুকুর কামড়ানোর সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত এক ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে পশুপ্রেমীরাও ঢোক গিলতে বাধ্য।

ভিডিওয় দেখা যাচ্ছে, এক কিশোর তার বাইসাইকেল নিয়ে একটি সরু গলিতে এক বাচ্চা ছেলের সঙ্গে কথা বলতে বলতে ঘোরাফেরা করছে। আচমকাই রাস্তার ধারের এক বাড়ি থেকে কালো রংয়ের একটি কুকুর একেবারে বাঘের কায়দায় ঝাঁপিয়ে পড়ে কিশোরের উপর। কুকুরের ধাক্কায় কিশোরটি সাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। এই দৃশ্য দেখে সঙ্গে থাকা বাচ্চাটি ভয়ে তার বাড়িতে ঢুকে পড়ে। কুকুরটি কিশোরটিকে রাস্তায় ফেলেই ক্ষান্ত হয়নি। তার হাত কামড়ে ধরে। বারবার চেষ্টা করেও কুকুরের চোয়াল থেকে হাত বার করতে পারেনি কিশোরটি। বাড়িতে ঢোকার চেষ্টা করেও সফল হয়নি। কিছুক্ষণ কুকুরে-মানুষে টানাটানি চলতে থাকে। শেষমেশ অবশ্য কুকুরের কামড় থেকে নিজেকে ছাড়িয়ে নিতে সামর্থ্য হয় ক্লাস সেভেনের ওই পড়ুয়া। বাড়িতে ঢুকে যায় সে। তারপরই দেখা যায় কুকুরটি দৌড়ে গলি ধরে মিলিয়ে গেল। গোটা ঘটনার সময় গলিতে কাউকে দেখা যায়নি। কিছুক্ষণ পর অবশ্য তিনজনকে দৌড়ে ওই স্কুল পড়ুয়ার বাড়িতে ঢুকতে দেখা যায়।

কিছুদিন আগে পথকুকুরদের নিয়ে এক মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, যাঁরা পথকুকুরদের খাবার দেন, পথকুকুররা কামড়ালে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার ভার সেই সব মানুষদেরই নিতে হবে। কে কোন পথকুকুরকে খাওয়ান প্রয়োজনে তা চিহ্নিত করতে সারমেয়দের গায়ে নম্বর লিখে দেওয়ার কথাও বলে শীর্ষ আদালত। দিনকয়েক আগেই দিল্লির কাছে এক লিফটে একজনের পোষ্য একটি বাচ্চাকে কামড়ে দেয়। বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। তবে কেরলের ঘটনায় এফআইআর দায়ের হয়েছে কি না, তা জানা যায়নি।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার