নবান্ন অভিযানে গুন্ডামি করেছে বিজেপি, এসএসকেএমে দাঁড়িয়ে সরব অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির নবান্ন অভিযানে কর্তব্যরত অবস্থায় জখম হওয়া অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে এসএসকে এম হাসপাতালে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকালে হাসপাতালে গিয়ে আহত এসির সঙ্গে দেখা করেন ডায়মন্ড হারবারের সাংসদ। 

এদিন আহত পুলিশ আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করার পর হাসপাতালে দাঁড়িয়ে বিজেপিকে বেঁধেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘নবান্ন অভিযানের নাম করে বিজেপি হিংস্রতা, বর্বরতা, নোংরামি করেছে।’ তিনি আরও বলেন, ‘বিজেপি আন্দোলনের নামে দাদাগিরি করেছে’। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এদিন আরও বলেন, ‘পুলিশ যে সংযম, ধৈর্যের পরিচয় দিয়েছে, সেজন্য কুর্নিশ জানাই’। পুলিশ ওইদিন গুলি চালালে সাধারণ মানুষের ক্ষতি হত বলে জানান তিনি। বিজেপি পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা করেছে বলে দাবি করেন ডায়মন্ড হারবারের সাংসদ। ‘যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ। আমার সামনে এমন হলে আমি গুলি চালাতাম’ বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি মঙ্গলবারের ঘটনা নিয়ে এদিন কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

উল্লেখ্য মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে মহাত্মা গান্ধী রোডের কাছে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে বিজেপি কর্মীরা মারধর করে বলে অভিযোগ ওঠে। তাঁর ওপর লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ। ওই ঘটনায় পুলিশ আধিকারিক দেবজিৎ চট্টোপাধ্যায়ের একটি হাত ভেঙে যায়। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত