হনুমানের উৎপাত ঠেকাতে থানার জানালা, গাছে ঝুলছে সাপ

কেরলের ইড়ুক্কুতে

Share:

নিজস্ব প্রতিনিধি: হনুমানের উৎপাত কেমন, তা জানে একমাত্র ভুক্তভোগীরা।

মাস খানেক আগের একটি ঘটনা। আদালতে কড়া পাহারায় এক দাগী অপরাধীকে নিয়ে যাওয়া হয়েছে। গাছের নীচে দাঁড় করানো ছিল পুলিশের জিপ এবং প্রিজন ভ্যান। বিচারক নির্দেশ দিলেন, অপরাধীর বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বপক্ষে থাকা প্রমাণ নিয়ে আদালতে পেশ করার। সেই নির্দেশ পেয়ে পুলিশ আদালত থেকে বেরিয়ে জিপে পৌঁছে ফাইলপত্র এবং বাজেয়াপ্ত করে আদালতে নিয়ে আসছিল। গাছে ছিল একটি হনুমান। পুলিশ বগলদাবা করে ফাইল-পত্তর নিয়ে আদালত আসছে। এমন সময়ে গাছে থাকা হনুমান ছোঁ মেরে ছিনতাই করে কাগজপত্র নিয়ে ধাঁ। পুলিশ সেই কাগজপত্র ফেরত চেয়ে হনুমানের কাছে হাত জোর করে। কে শোনে কার কথা।

এবার সেই হনুমানের উৎপাত শুরু হয়েছে কেরলের ইড়ুক্কুতে। উৎপাত এতটাই যে পুলিশ জিপ নিয়ে কোথাও যেতে পারে না। জিপ নিয়ে বের হলে জিপের ছাদে দাপাদাপি। জানালায় বসে দাঁত খিচুনি।এমনকী রাতেও তাদের অত্যাচারের হাত থেকে নিস্তার নেই। হনুমানের উৎপাত কীভাবে বন্ধ করা যায়, তা নিয়ে পুলিশকর্তারা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে। তাদের পরামর্শ দেওয়া হয় থানার জানালা, দরজায় রবারের তৈরি সাপ ঝুলিয়ে দিতে। সাপের চেহারা যেন তাগড়াই হয়।

পরামর্শ মেনে পুলিশকর্মীরা সাপ কিনতে বাজারে যায়। সেখানেও তাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। স্বাভাবিক। একটা-দুটো রবারের সাপ হলে ব্যাপারটা মিতে যেত। এরা তো বস্তায় বস্তায় সাপ কিনছে। সাপ কিনে থানার জানালা দরজায় ঝুলিয়ে দেওয়া হয়।

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম