কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ডিম নিয়ে কুণাল ঘোষের ওপর হামলার ঘটনা ঘটল। সোমবার বিকেলে কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সাংবাদিকদের সঙ্গে যখন কুণাল ঘোষ কথা বলছিলেন, সেই সময় চন্দন(Chandan) নামে এক যুবক আচমকা তাঁকে লক্ষ্য করে একাধিক ডিম ছোড়েন। ওই যুবক ডিম ছুড়তে ছুড়তে বলেন ‘অনেক অত্যাচার করেছে’। এই প্রসঙ্গে কুনাল ঘোষের বক্তব্য, “আমি দাঁড়িয়ে ছিলাম। হাতের কাছে পেয়ে ডিম মেরে পালিয়েছে। এক মাঘে শীত যাবে না।”অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ওপরে সোনারপুরে হামলা দিয়ে শুরু । এরপর রাজ্যের প্রতিটি প্রান্তে যেখানেই বিগত শাসক দলের নেতা থেকে পুর প্রধান ধরা পড়ছেন সেখানেই সাধারণ মানুষ ডিম ছুঁড়ছেন। হাতের নাগালে পেলেই উত্তেজিত জনতা ‘চোর চোর’ বলে চিৎকার করে এলোপাথাড়ি ডিম ছুড়ছে ।

সোমবার বিকেলে কালীঘাটে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বের হন। রাস্তায় বের হতেই কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় একের পর এক। নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করলেও কুণাল ঘোষের মাথায় ডিম ফাটে। জানা গেছে অভিযুক্ত যুবকের নাম চন্দন তিনি নিজেকে এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন অভিযুক্তের কথায় অনেক অন্যায় করেছে এটা ওনার প্রাপ্য ছিল উনি কি কি করেছেন সবই জানেন নতুন করে আর কিছু বলার নেই। এরপর ওই যুবক এলাকা ছাড়েন। এ প্রসঙ্গে কুনাল ঘোষের দাবি ‘মমতাদির বাড়ি থেকে বেরোনোর পর সংবাদপত্রের সাথে কথা বলবার জন্য দাঁড়িয়েছিলাম। দুটি ছেলে আমার নাগালে ছিল আমি নিরস্ত ছিলাম একজন ডিম ছুড়ল। পালিয়ে গেল।

কেউ কোন প্রতিবাদ করল না।বাধা দিল না। ওদের ধরার চেষ্টা করল না। অত্যাচার প্রসঙ্গে কুণাল বলেন, কে অত্যাচার করেছে? আমি করেছি ?মমতা দি করেছে? করলে থানা পুলিশ করেছে। তার দায় আমার? ওকে জিজ্ঞেস করুন ওর চাকরি কে দিয়েছে? এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরি নিরাপত্তা পান। তার বাড়ির ১০ মিটারের মধ্যে এই ঘটনা। তাহলে নিরাপত্তা কোথায়?’ সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন এক মাঘে শীত যাবে না। এরপর হেঁটে এলাকা থেকে বেরিয়ে যান কুণাল।

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী নদীয়ারচাঁদ বাউড়ি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়