পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, লালগোলা: পদ্মার ভাঙন রোধের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল দুই শ্রমিকের। জখম হয়েছেন আরও তিনজন। স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেলে মুর্শিদাবাদের লালগোলা থানার(Lalgola P.S.) রেনু বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় পদ্মার ভাঙন রোধের কাজ হচ্ছিল। গঙ্গার পাড়ে কাজ চলাকালীন আচমকা ঝড়বৃষ্টি শুরু হয়। কর্মরত শ্রমিকরা স্থানীয় আমবাগানে(Mango Garden) আশ্রয় নেয়। ওই এলাকায় শ্রমিকরা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। এক জায়গায় সাতজন শ্রমিক ছিলেন। সে সময় ওই স্থানে বাজ পড়লে পাঁচজন শ্রমিক জখম হন। সবাইকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন।

তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম আমির শেখ (২৪) ও খুরশেদ শেখ (২২)। তাঁদের বাড়ি সামসেরগঞ্জ থানার(Samsherganj P.S.) ধুলিয়ান এলাকায়। জখমদের বাড়িও সেখানেই।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাকি তিন জন আহত চিকিৎসা চলছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বারোমবার আগাম সাবধান বানিয়ে দিয়ে বলা হচ্ছে যখনি ঝড়-বৃষ্টি এবং বজ্রপাত শুরু হবে তখন খোলা আকাশের নিচে বা গাছের তলায় আশ্রয় না নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।

বজ্রপাত চলাকালীন কোন কারণেই মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। ঝড় বৃষ্টি শুরু হলে আগাম সাবধানতা অবলম্বন করতে হবে। গাছের তলায় বা খোলা আকাশের নিচে থাকা যাবে না। সোমবারও মুর্শিদাবাদসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাত শুরু হওয়ার আগে আগাম সতর্কবার্তা জারি করা হয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে। কিন্তু তারপরেও ঝড়-বৃষ্টি চলাকালীন ওই শ্রমিকরা আম বাগানে গাছের তলায় আশ্রয় দিলে বজ্রপাতে দুজনের প্রাণ অকালে চলে যায়।

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?