Loading live market data...
Loading active stocks...
Connecting...

পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে নভেম্বরে নবান্নে মুখোমুখি হতে পারেন মমতা-শাহ

সূত্রের খবর, সেই বৈঠকে মুখোমুখি হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী নভেম্বর মাসে বাংলায় আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বাংলা সফর। নবান্নে সেই বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, সেই বৈঠকে মুখোমুখি হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দেশের পাঁচ রাজ্য পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের সদস্য। বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং সিকিম এই পাঁচ রাজ্যের তরফে মুখ্যমন্ত্রীরা নভেম্বর মাসের বৈঠকে যোগ দেবেন বলে খবর। নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যোগ দেবেন। এর ফলে এই বৈঠকে মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ। নবান্ন সূত্রের খবর, আন্তঃরাজ্য সীমানায় পাচারের অভিযোগ নিয়ে অমিত শাহয়ের কাছে অভিযোগ জানাতে পারে রাজ্য সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ভিনরাজ্য থেকে গরু, কয়লা এবং অন্যান্য সামগ্রী বাংলার মাধ্যমে দুষ্কৃতীরা বাংলাদেশে চালান করছে বলে সরব হয়েছেন। সেই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন তিনি।

উল্লেখ্য, এর আগেও পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছে। রাজনাথ সিং যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের সদস্য পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। পাশাপাশি পৃথকভাবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গেও বৈঠক করেন রাজনাথ। যদিও এবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলাদা করে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কিনা তা এখনও পরিস্কার নয়। প্রসঙ্গত পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদ বা ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের (Eastern Zonal Security Council)  বৈঠকে মূলত পূর্ব ভারতের পাঁচ রাজ্যের নিরাপত্তা, আন্তঃরাজ্য সম্পর্ক বিষয়ে আলোচনা হয়। এবারেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর