এসসিও বৈঠকে খাদ্য সঙ্কট মোকাবিলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ডাক মোদির

প্রত্যেক দেশকে অন্যদের যাতায়াতের অনুমতি দিতে হবে। শুক্রবার উজবেকিস্তানের সমারাখন্দে এসসিও বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জোগান প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক বাধা তৈরি করেছে। সারা বিশ্বে খাদ্য এবং শক্তির অভূতপূর্ব সংকট চলছে। তাই ভরসাযোগ্য, মজবুত এবং বহুমুখী জোগান পরিকাঠামো গড়ে তোলা উচিত। সেজন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে হবে। প্রত্যেক দেশকে অন্যদের যাতায়াতের অনুমতি দিতে হবে। শুক্রবার উজবেকিস্তানের সমারাখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন বৈঠকে নিজের ভাষণে মোদি বলেন, ‘চলতি বছর ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭.৫ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলির মধ্যে আমাদের দেশের অর্থনীতি অন্যতম দ্রুত হার বাড়ছে। আমরা জনগণ-কেন্দ্রিক উন্নয়ন মডেলের উপর জোর দিচ্ছি। প্রতিটি ক্ষেত্রে উদ্ভাবনের উপর জোর দেওয়া হচ্ছে। আমাদের দেশে ৭০,০০০-র বেশি স্টার্ট-আপ আছে। ইউনিকর্নের সংখ্যা ১০০-র বেশি।’ ভারতকে উৎপাদনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে তৈরি করতে তাঁর সরকার বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী ৷ এসসিও সম্মেলনের ফাঁকেই রাশিয়া, ইরান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক সারবেন মোদি। তবে রাশিয়া এবং ইরানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তাঁর বৈঠক ঘিরেই বেশি চর্চা চলছে।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পুতিনের সঙ্গে প্রথমে বৈঠকের পর ফের কংগ্রেস সেন্টারে আসবেন মোদি। সেখানে উজবেকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সেই বৈঠক বিকেল চারটে ২০ মিনিট থেকে শুরু হবে বলে নির্ধারিত আছে। তারপর বিকেল পাঁচটা থেকে ইরানের রাষ্ট্রপতি আয়াতোল্লা সইদ ইব্রাহিম রাইসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন প্রধানমন্ত্রী। তারপর উজবেকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইসলাম কারিমোভকে শ্রদ্ধা জানিয়ে সন্ধ্যা ছ’টা ৫০ মিনিটে দিল্লির বিমানে চাপবেন। রাত ১০ টা ১৫ মিনিটে পালামের বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করবে মোদির বিমান। সম্ভবত চিনা রাষ্ট্রপ্তধান জিং শিন পিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছেন না মোদির। তবে বৈঠক না হলেও রাষ্ট্রপ্রধানদের গ্রুপ ফোটোতে মোদির পাশেই হাসিমুখে দাঁড়িয়েছিলেন শিন পিং।

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, দোকান খুলতেই মাথায় হাত ব্যবসায়ীদের

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা