কাজকর্মে অসন্তোষ, মামলার পর মামলা, নিষেধাজ্ঞার মুখে ভারতীয় অলিম্পিক কমিটি

২৭ সেপ্টেম্বর লুসানে জরুরী বৈঠক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফুটবল ফেডারেশনের পর এবার শাস্তির খাঁড়া ঝুলছে ভারতীয় অলিম্পিক কমিটির মাথায়। কমিটির কাজকর্মে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কমিটির কর্তাদের কানে গিয়েছে ভারতীয় অলিম্পিক কমিটিতে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। কমিটিতে গৃহীত সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত এতটাই বিতর্কিত, যাকে চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক মামলা দায়ের হয়েছে।  ঘটনায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রীতিমতো তিতিবিরক্ত।

ভারতের অলিম্পিক কমিটিকে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে সব ধরনের বিতর্ক, সমস্যা মিটিয়ে ফেলতে হবে। ডিসেম্বরের মধ্যে সমস্যা মিটিয়ে ফেলতে না পারলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হবে।

ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত ৮ সেপ্টেম্বর ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে একটি চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। চিঠিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা জারি হলে ভারতের কোনও অ্যাথলিট আগামীদিনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আয়োজিত কোনও ইভেন্টেই অংশ নিতে পারবে না। পাশাপাশি জাতীয় অলিম্পিক কমিটির হাতে থাকা সব ধরনের ক্ষমতা কেড়ে নেওয়া হবে। ফলে, তারা ভারতেও কোনও ধরনের ইভেন্টের আয়োজন করতে পারবে না। এমনকী কমিটি কোনও ধরনের অনুদান সংগ্রহ করতে পারবে না।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আগামী ২৭ সেপ্টেম্বর লুসানে জরুরী বৈঠক ডেকেছে। ওই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ভারতীয় অলিম্পিক কমিটিকে নিয়ে কর্তারা আলোচনা করবেন। ২৭ সেপ্টেম্বরের বৈঠকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে ভারতের ক্রীড়াজগৎ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের