দাবদাহের মধ্যে ফসল বাঁচানোর অক্লান্ত প্রচেষ্টা মাঠ ঘাটের চাষীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা ও কৃষ্ণগঞ্জ: রাজ্যের সাথে সাথে জেলা জুড়ে চলছে প্রবল খড়া। বৃষ্টির দেখা নেই। জমিতে চাষের ফসল পুড়ে খাক হয়ে যাচ্ছে। একদিকে যেমন জলস্তর ক্রমশ শুকিয়ে যাচ্ছে তেমনি অনাবৃষ্টিতে চাষীদের ফসল প্রায় ধ্বংসের মুখে। জেলা জুড়ে ৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও মাঠে থেমে নেই চাষীদের কাজ। গাছ রোপন থেকে শুরু করে জমির পরিচর্যা সবই চলছে এই দাবদাহের(Heat Weave) মধ্যে। বৃষ্টি কবে হবে? তা অজানা। তারই মধ্যে ফসল বাঁচানোর অক্লান্ত প্রচেষ্টা মাঠ ঘাটের চাষীদের। এটাই যে তাদের প্রধান রুটি রুজি।

আর বৃষ্টি(Rain) না হলে একদিকে যেমন ফসলের ক্ষতি, অন্যদিকে ঋণ ধার করে চাষাবাদ করা একেবারে জলে চলে যাবে।। প্রবল ক্ষতির সম্মুখীন হবে চাষিরা। আর এমনই দুশ্চিন্তার ছবি দেখা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায়। সেখানকার চাষিদের বক্তব্য একটাই বৃষ্টি চাই। না হলে পরিবার নিয়ে পথে বসে যেতে হবে। এমন খড়ায় কোনও ফসল টেকানো যাচ্ছে না। তাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা বৃষ্টি চাই। অন্যদিকে,পানীয় জল না মেলায় রাজ্য সড়ক(State High way) অবরোধ করে বিক্ষোভ। PHE এর পাইপলাইন কেটে দেওয়া হয়েছিল রাজ্য সড়ক সম্প্রসারণের সময়। দীর্ঘ ৯ মাস ধরে পানীয় জলের সমস্যা। ৯ মাস ধরে পানীয় জলের সমস্যার কারণে বিভিন্ন জায়গায় জানিও কোন সূরাহা হয়নি তাই গ্রামের মানুষজন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নাম্বার ব্লকের কোচগেরিয়া গ্রামের । দীর্ঘক্ষণ অবরোধের জেরে রাস্তায় দেখা যায় তীব্র যানজট অসুবিধার মুখে পড়তে হয় বেশ কয়েকটি যাত্রীবাহী বাস সহ পন্যবাহী ট্রাকগুলি। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় চন্দ্রকোনা থানা (Chandrakona P,S.)ও রামজীবনপুর আউটপোস্টের পুলিশ। পুলিশের আশ্বাস পেলে গ্রামবাসীরা তুলে নেয় বিক্ষোভ। গ্রামবাসীদের দাবি তাদের পানীয় জলের পাইপলাইন দ্রুত ঠিক না করা হলে তারা আবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাবার হুঁশিয়ারি দেন।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান