ঢাকা বিমানবন্দরে সাফজয়ী দুই মহিলা ফুটবলারের লাগেজ থেকে চুরি

সাফ কাপ জয় করে বুধবারই দেশে ফিরেছেন বাংলাদেশ মহিলা ফুটবল দল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নেপালে সাফ কাপ (SAFF Championship) জিতে বুধবারই দেশের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ মহিলা ফুটবল দল (Bangladesh Women Football Team)। আর ঢাকায় ফিরেই বিপত্তির মুখে পড়লেন দুই ফুটবলার কৃষ্ণারানী সরকার (Krishna Rani Sarkar) ও শামসুনন্নাহার (Samsunnahar)। ঢাকা বিমানবন্দর (Dhaka Airport) চত্বরেই সাফ জয়ী দুই ফুটবলারের লাগেজ ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বাংলাদেশি টাকার পাশাপাশি ডলার এবং অন্যান্য দামী সামগ্রী খোয়া গিয়েছে। যদিও বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, বিমানবন্দরে লাগেজ থেকে চুরির প্রমাণ মেলেনি।

সাফ কাপ জয় করে বুধবারই দেশে ফিরেছেন বাংলাদেশ মহিলা ফুটবল দল। ইতিহাস গড়া মহিলা ফুটবলারদের স্বাগত জানাতে ব্যাপক ভিড় হয়েছিল। সেই ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিলেন নিরাপত্তা রক্ষীরা। বিশৃঙ্খলা তৈরি হওয়ায় বিমানবন্দরে সাংবাদিক সম্মেলন বাতিল করা হয়। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে চেপে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দফতরে পৌঁছন সাবিনা খাতুন-কৃষ্ণা সরকাররা। সংবর্ধনা শেষে যখন লাগেজ হাতে পান, তখনই চক্ষু চড়কগাছ হয় শামসুননাহার ও কৃষ্ণা সরকারের। কেননা, লাগেজের লক ভাঙা ছিল। লাগেজ খুলে দেখা যায় কয়েক শো ডলার ও বাংলাদেশি টাকা উধাও।

ঢাকা বিমানবন্দরেই চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের সদস্যরা। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অস্বস্তিতে পড়েন  ঢাকা বিমানবন্দরের আধিকারিকরা। তড়িঘড়ি তদন্ত শুরু করে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটেলিয়ন।

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের