ডাক্তার নয়, কিডনি অপারেশন করল রোবট

সুস্থ দাতা ও গ্রহীতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ডাক্তারের বদলে কিডনি অপারেশন করল রোবট। এমনই এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী দিল্লির সফদরজং হাসপাতাল। অপারেশনের নেতৃত্বে ছিলেন হাসপাতালের ইউরোলজি রোবোটিক্স এবং রেনাল ট্রান্সপ্ল্যান্ট বিভাগের প্রধান ডা. অনুপ কুমার। 

কিডনি অপারেশন হয়েছে উত্তরপ্রদেশের ফারুকাবাদের বছর ৩৯-য়ের এক ব্যক্তির। ডা. কুমার জানিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করলে চিকিৎসকেরা পরামর্শ দেন কিডনি প্রতিস্থাপনের। কিডনির সমস্যার পাশাপাশি ভদ্রলোক চেহারা ছিল ভারী। ফলে, স্বাভাবিক পদ্ধতিতে কিডনি প্রতিস্থাপন করতে গেলে সমস্যা তৈরি হত। সে কারণে সিদ্ধান্ত নেওয়া হয় রোবটের সাহায্যে কিডনি অপারেশনের। দরকার ছিল এক কিডনি দাতার।  ডা. অনুপ কুমার বলেছেন, ভারতে এই প্রথম রোবটের সাহায্যে কিডনি অপারেশন ও প্রতিস্থাপন করা হল। তাঁর দাবি, ভারতে এই প্রথম সরকারি হাসপাতালে কিডনি অপারেশন ও প্রতিস্থাপনের ক্ষেত্রে ডাক্তারের পরিবর্তে রোবটের সাহায্য নেওয়া হল।  

ডা. অনুপ কুমার জানিয়েছে, রোবটের সাহায্যে বেসরকারি হাসপাতালে অপারেশনের খরচ কম করেও ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ পড়ে। তুলনামূলকভাবে সরকারি হাসপাতালে খাওয়ার খরচ অনেকটাই কম। অপারেশন থিয়েটারে ছিলেন মেডিক্যাল সুপার ডা. বিএল শেরওয়াল, নেফরোলজি বিভাগের প্রধান ডা. হিমাংশু বর্মা ও তাঁর বিভাগের শীর্ষ চিকিৎসক, অ্যানাস্থেশিয়া বিভাগের প্রধান ডা. মধু দয়াল।   

জানা গিয়েছে, ভারতে মাত্র চারটি বেসরকারি হাসপাতালে রোবটের সাহায্যে অপারেশন করা হয়। অপারেশন করতে সময় লেগেছে মাত্র আধ ঘণ্টা। দাতা ও গ্রহীতা দুইজনেই ভালো আছেন বলে জানিয়েছে সফদরজং হাসপাতাল।  

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?