নন্দীগ্রাম ও কাঁথির পর ময়নায় সমবায় নির্বাচনেও নিরঙ্কুশ জয় তৃণমূলের

বিজেপিকে ধরাশায়ী করে কৃষি সমবায়ের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল  কংগ্রেস। ১২টি আসনের সবকটিতে জয়লাভ করেছে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপিকে ধরাশায়ী করে কৃষি সমবায়ের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের ময়না সমবায় কৃষি উন্নয়ন সমিতির (Maina Agricultural Cooperatives Election) নির্বাচন ছিল, সেই নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় তৃণমূল। এর আগে নন্দীগ্রাম ও কাঁথির সমবায়ের নির্বাচনে জয় পেয়েছিল জোড়াফুল শিবির।

ময়না ব্লকের দক্ষিণ ময়না কৃষি উন্নয়ন সমবায়ের পরিচালন সমিতিতে মোট ১২টি আসন রয়েছে। নির্বাচনে সেই ১২টি আসনের মধ্যে বারোটিতেই জয়লাভ করেছে তৃণমূল। ধরাশায়ী হয়েছে বিরোধী দল বিজেপি। শুক্রবার ময়না কৃষি উন্নয়ন সমবায়ের পরিচালন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে দক্ষিণ ময়না ১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ করা হয়৷ মোট ভোটদাতার সংখ্যা ছিল ৯২৮ জন। ভোটদাতারা মাসম চক ও দক্ষিণ ময়না গ্রামের বাসিন্দা। এই সমবায়ের একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, এবার বাকি এগারোটি আসনে জয়লাভ করল রাজ্যের শাসকদল।

ময়না কৃষি সমবায় নির্বাচনে তৃণমূলের নিরঙ্কুশ জয় প্রসঙ্গে ময়নার প্রাক্তন বিধায়ক ডাক্তার সংগ্রাম কুমার দোলুই বলেন, ‘এই জয়ের মাধ্যমে এলাকার মানুষ ফের প্রমাণ করে দিলেন যে, তাঁরা তৃণমূলের সঙ্গেই আছেন। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নের জয়।’ জয় পাওয়ার খবর ছড়িয়ে পড়তে তৃণমূল কর্মী-সমর্থকরা আবির খেলায় মেতে ওঠেন। সেই সঙ্গে একে অপরকে মিষ্টিমুখও করান তারা। যদিও নির্বাচনে মানুষের সমর্থন না পেয়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি।  নির্বাচনে এমন লজ্জাজনক পরাজয় কেন? এই বিষয়ে বিজেপির সাফাই, ক্ষমতার অপব্যবহার করে জয়লাভ করেছে তৃণমূল।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন