গ্রাহকদের সঙ্গে সেক্সে রাজি না হওয়াতেই খুন হতে হয়েছে অঙ্কিতাকে, দাবি পুলিশের

পাঁচদিন নিখোঁজ থাকার পরে শুক্রবার উদ্ধার করা হয় স্থানীয় রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারীর দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: চাকরিতে ঢোকার কয়েক মাস পরেই রিসর্টে আসা অতিথিদের মনোরঞ্জনের জন্য অঙ্কিতা ভাণ্ডারীকে (Ankita Bhandari) চাপ দিতে শুরু করেছিলেন মালিক পুলকিত আর্য (Pulkit Arya)। এমনকী হোটেলের ম্যানেজার অঙ্কিত গুপ্তও (Ankit Gupta) খদ্দেরদের যৌন চাহিদা পূরণে অঙ্কশায়িনী হওয়ার জন্য চাপ দিত। কিন্তু তাতে রাজি না হওয়াতেই অঙ্কিতাকে (Ankita Bhandari) খুন হতে হয়েছে। শনিবার এমনই দাবি করলেন উত্তরাখণ্ডের ডিজি (Uttarakhand DGP) অশোক কুমার (Ashok Kumar)। তাঁর দাবি, চাকরির নামে তাঁকে যে রিসর্টে আসা খদ্দেরদের যৌন চাহিদা মেটানোর জন্য চাপ দিচ্ছিলেন মালিক পুলকিত আর্য (Pulkit Arya), তা নিজের ঘনিষ্ঠ বান্ধবীকে জানিয়েছিলেন অঙ্কিতা। ওই বান্ধবীই পুলিশকে ওই বিস্ফোরক তথ্য ফাঁস করেছে।

শুক্রবার হৃষিকেশের চিলা খাল থেকে উদ্ধার করা হয় স্থানীয় একটি রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারীর (Ankita Bhandari) দেহ। ১৯ বছরের তরুণীর দেহ উদ্ধারের পরেই খুনের অভিযোগে রিসর্ট মালিক পুলকিত আর্য (Pulkit Arya) ও তার দুই বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। ধৃত পুলকিত (Pulkit Arya) দাপুটে বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনোদ আর্যের ছেলে। অস্বস্তিতে পড়ে ইতিমধ্যেই তাঁকে বহিষ্কার করেছে বিজেপি নেতৃত্ব। এমনকী পুলকিতের রিসর্টও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও স্থানীয় মানুষের বিক্ষোভ থামছে না।

ইতিমধ্যেই নিহত অঙ্কিতার (Ankita Bhandari) এক বান্ধবীর সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। আর ওই বান্ধবীই বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। তদন্তকারীদের তিনি জানিয়েছেন, ‘রিসর্টে দীর্ঘদিন ধরেই মধুচক্র চালাচ্ছিলেন মালিক পুলকিত আর্য (Pulkit Arya) ও ম্যানেজার অঙ্কিত গুপ্ত। এমনকী অঙ্কিতাও (Ankita Bhandari) খদ্দেরদের সঙ্গে যৌনমিলনের জন্য চাপ দিয়েছিলেন দুজন। কিন্তু ওই কুপ্রস্তাবে সাড়া দেয়নি অঙ্কিতা (Ankita Bhandari)। এমনকী রিসর্টে যে সেক্স র‍্যাকেট চলছে তা ফাঁস করার হুমকিও দিয়েছিল। আর পর্দা ফাঁস হওয়ার কারণেই অঙ্কিতাকে (Ankita Bhandari) পরিকল্পনামাফিক চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে। খুনের দিন অর্থা‍ৎ ১৮ সেপ্টেম্বর ফোন করে কেঁদেছিলেন অঙ্কিতা (Ankita Bhandari) । কিন্তু সাড়ে আটটার পরে আচমকাই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়। তার পরে বহুবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।’

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া