পুজো আবহে ফের ডেঙ্গুর বলি দুই

দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের বাসিন্দা এক গৃহবধূ এবং সল্টেলেকের বৈশাখীতে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফের মৃত্যুর ঘটনা রাজ্যে। একইদিনে দুজনের মৃত্যু হল মশাবাহিত রোগে। দক্ষিণ ২৪ পরগনা জেলাজয়নগরের বাসিন্দা এক গৃহবধূ এবং সল্টেলেকের বৈশাখীতে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

জয়নগর-মজিলপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন গৃহবধূ মৌমিতা ভট্টাচার্য। ২৬ বছর বয়দস তাঁর। ডেঙ্গু আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত মহিলার পরিবার সূত্রে খবর, শনিবার ডেঙ্গু ধরা পড়ে মৌমিতার। এরপর চিকিৎসার জন্য সোনারপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই চিকিৎসা চলাকালীন সোমবার মৃত্যু হয় তাঁর। বেসরকারি ওই হাসপাতাল চিকিৎসায় গাফিলতি করেছে বলে মৃত্যু হয়েছে গৃহবধূর, এমনই অভিযোগ তাঁর পরিবারের। বছর খানেক আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পুজোর আগে মৌমিতার মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে সল্টলেকের বৈশাখীর বাসিন্দা ৫ বছরের এক শিশুরও ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। শক সিনড্রোম নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল। যদিও বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রশাসন এবং কলকাতা পুরসভার তরফে লাগাতারভাবে সচেতনতা প্রচার করা হচ্ছে। ডেঙ্গু রুখতে ইতিমধ্যে পুরসভার তরফে মশা নিধন করতে স্প্রে প্রয়োগ করা হচ্ছে। ডেঙ্গু সচেতনতায় পুজো মণ্ডপগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘ডেঙ্গু কিছুটা উদ্বেগজনক। কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছি। মানুষ ছাদে উঠে কোথায় জল জমা আছে কি না, সেটা দেখে নেয়। এরা দিনের বেলা জন্মায়। তবে সিঙ্গাপুর, ব্যাঙ্কক, সাউথ আফ্রিকার থেকে পরস্থিতি ভাল।

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন