সিবিআই গ্রেফতারিতে অসম্মানিত হয়েছিলেন সুব্রত, একডালিয়ায় স্মৃতিচারণ করলেন মমতা

তিনি বলেন, 'সুব্রত দা’র মতো এখনও আমাদের অনেককে অপমানিত হতে হচ্ছে'। দেবীর কাছে তাঁর প্রার্থনা, ‘সব দুষ্ট চক্রের চক্রান্তের বিনাশ ঘটাও’।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কেন্দ্রীয় এজেন্সি জেলে পাঠিয়েছিল সুব্রত দা’কে’। তিনি অসম্মানিত বোধ করেছিলেন। খুব কষ্ট পেয়েছিলেন। ‘সুব্রত দা ববিকে বলেছিলেন আমাকে একটা বন্দুক দে আর দু’টো গুলি দে। একটা দিয়ে নিজেকে গুলি করব। আরেকটা দিয়ে যারা অসম্মান করেছে তাঁদের শেষ করব। বিশ্বাস কর এই অপমান মেনে নিতে পারছি না’। মঙ্গলবার একডালিয়া এভারগ্রিন ক্লাবে দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে এভাবেই প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (SUBRATA MUKHERJEE) প্রসঙ্গ টেনে আবেগপ্রবণ হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।

মঙ্গলবার দিন তিনি বলেন, ‘সুব্রত দা’র মতো এখনও আমাদের অনেককে অপমানিত হতে হচ্ছে’। আরও বলেন, ‘পুজোর সময় রাজনৈতিক কোনও কথা বলব না। খালি মায়ের কাছে প্রার্থনা করি, মা সকলের মঙ্গল করো’। দেবীর কাছে তাঁর প্রার্থনা, ‘সব দুষ্ট চক্রের চক্রান্তের বিনাশ ঘটাও’।

এদিন তিনি বলেন, তাঁকে ববি জানিয়েছেন যে, আলিপুর জেলে সুব্রত মুখোপাধ্যায় থাকার সময় বুকের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন, বমি করেছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি হতে অনুরোধ করেছিলেন ববি। তবে তিনি ভর্তি হতে চাননি। বলেছিলেন, ‘মেনে নিতে পারছি না’। তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, তাঁর নামেও কেস করা হচ্ছে। তিনি সহ সকলেই অপমানিত বোধ করছেন।

প্রতি বছর একডালিয়ার পুজো (PUJA) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরেও তাঁর পাশে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন ‘সুব্রত দা’। সেই পুজো আছে।  থিমের ভিড়ে আজও উজ্জ্বল হয়ে আছে সুব্রত মুখোপাধ্যায়ের সাবেকী পুজো। শুধু নেই তিনি। তবে মণ্ডপ জুড়ে তাঁর বিভিন্ন ছবি আছে। দেবীর পায়ের কাছে তাঁরই ছবি। এখানে বসেই সঙ্কল্প করতেন রাজ্যের মন্ত্রী। এবারেও তাঁর নামেই হবে সঙ্কল্প।  

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ