কিশোরীকে গণধর্ষণের পরে ৫০ হাজারে বিক্রি, ধৃত ৩

তবে গণধর্ষণে জড়িত পুলিশের গাড়ির চালক ও চৌকিদার গা ঢাকা দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মধুবনী: সাহায্যের নাম করে এক কিশোরীকে ডেরায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের মউ জেলা পুলিশের (Mau District Police) একটি বিশেষ দল মধুবনীর জয়নগর (Jainagar) থেকে ওই কিশোরীকে উদ্ধারের পাশাপাশি তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে গণধর্ষণে জড়িত পুলিশের গাড়ির চালক ও চৌকিদার গা ঢাকা দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগেই মউয়ের (Mau Town) বাড়ি থেকে পালিয়ে মধুবনীর জয়নগরে (Madhubani Jainagar) উপস্থিত হয়েছিল ওই কিশোরী। অশোক মার্কেটের (Ashok Market) কাছাকাছি ঘুরতে থাকে। মার্কেটের নৈশরক্ষী অরুণ যাদবের (Arun Yadav) কাছে সাহায্য চায়। সুযোগ বুঝে ওই নৈশরক্ষী কিশোরীকে একটি গোপন ডেরায় নিয়ে গিয়ে তোলে। সেখানে সজন কুমার (Sajjan Kumar), রামজীবন পাসোয়ান (Ramjiwan Paswan) ও আচার্য (Acharya)-কে ডেকে নেয়। চার জন মিলে কিশোরীকে ধর্ষণ করে। তার পরে একটি কক্ষে তালাবন্ধ করে। তার পর থেকে কিশোরীকে লাগাতার ধর্ষণ করে চার অভিযুক্ত। কিছুদিন বাদে সোনি দেবী (Soni Devi) নামে এক মহিলার কাছে কিশোরীকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়।

বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পরেই কিশোরীর পরিবারের পক্ষ থেকে মউ থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে মধুবনীর জয়নগরে সোনি দেবীর ডেরায় রয়েছে কিশোরী। বৃহস্পতিবার রাতে ওই ডেরায় হানা দিয়ে কিশোরীকে উদ্ধার করার পাশাপাশি গণধর্ষণে অভিযুক্ত তিন নরপিশাচকেও গ্রেফতার করে।

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া