পুজোয় জেলের খাবার জল আনবে জিভে, প্রেসিডেন্সিতে সপ্তমী টু দশমী ভুরিভোজ

এলাহি মানে এলাহি! পুজোর দিনগুলিতে রোজ পাতে পড়ে নতুন নতুন খাবার। প্রতি বছর বদলায় সেই মেনু। এবারের তালিকা জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: চা, রুটি, ভাত, ডাল, তরকারি। এই হলো প্রেসিডেন্সি জেলের (PRESIDENCY JAIL) খাবার। তা খেতে খেতে মুখ হয়ে যায় বিস্বাদ। প্রথম যারা সংশোধনাগারে যান, তাঁদের তো মুখেই রোচে না। তবে কিছু খেতে তো হবেই, তাই বাধ্য হয়েই একটু মুখে তুলতে হয়। তারপর অভ্যাস হয়ে যায়। কিন্তু পুজোয় সেই মেনু যায় বদলে। হয়ে ওঠে এলাহি!

এলাহি মানে এলাহি! পুজোর দিনগুলিতে রোজ পাতে পড়ে নতুন নতুন খাবার। প্রতি বছর বদলায় সেই মেনু। এবারের তালিকা জানেন? দেখে নিন। সপ্তমী থেকে দশমী’র মেনু চমকে দেওয়ার মতো। আপনারও খেতে ইচ্ছে করবে জেলের ভাত। জিভে আসবে জল!

সপ্তমীতে পাতে পড়বে ভাত, বিভিন্ন রকমের সবজি ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ডিম তড়কা, কাতলা মাছের ঝোল, পায়েস, ভাজা। অষ্টমীর সকালে পাতে পাতে লুচি আর আলুর দম। মধ্যাহ্ন ভোজের তালিকায় খিচুড়ি, নবরত্ন, পনির, কাবলি ছোলার তরকারি, মিষ্টি। নবমীর প্রাতঃরাশে থাকছে চিড়ের পোলাও। আর দুপুরে মটন বিরিয়ানি, মটন কারি, চিংড়ি-পটল, ডিমের তরকারি, গজা আর লাড্ডু। দশমীর দিনে ফ্রায়েড রাইস, ডাল, আলুর দম, রুই কালিয়া, চাটনি এবং পাঁপড়।

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক