শুধু ‘বিক্রম ভেদা’ নয়, হিন্দি বক্সঅফিসে রাজত্ব করেছে একাধিক দক্ষিণী ছবির রিমেক

গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার এই ছবির টিজার প্রথম প্রকাশিত হয়েছিল। এই ছবিটিও একই নামের মালয়াম সিনেমার রিমেক, যেটি পরিচালনা করেছিলেন মোহনলাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ৩০ সেপ্টেম্বর গোটা দেশের প্রায় ১০০০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, হৃতিক রোশন এবং সইফ আলি খান অভিনীত বহু প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্র ‘বিক্রম ভেধা’। ছবিটি ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ব্লকবাস্টার ‘বিক্রম ভেদা’র হিন্দি সংস্করণ। ছবিটি বক্স অফিসে ব্যপক সাড়া ফেলেছে। তবে শুধু ‘বিক্রম ভেদা’ ই নয়, এর আগে বক্সঅফিসে সাড়া ফেলেছে একাধিক দক্ষিণী ছবির হিন্দি সংস্করণ। এদিকে অজয় দেবগনের ‘দৃশ্যম 2’ এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার এই ছবির টিজার প্রথম প্রকাশিত হয়েছিল। এই ছবিটিও একই নামের মালয়াম সিনেমার রিমেক, যেটি পরিচালনা করেছিলেন মোহনলাল। যাই হোক, সম্প্রতি বলিউডের একাধিক দক্ষিণী ছবির রিবেক বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছিল। যার মধ্যে উল্লেখযোগ্য,

বিক্রম ভেদা

বিজয় সেতুপতি এবং আর মাধবন অভিনীত বিক্রম ভেদা, ২০১৭ সালের ব্লকবাস্টার হিট তামিল ‘বিক্রম ভেদা’র রিমেক। এই ছবি মাত্র ১১ কোটি টাকা দিয়ে শ্যুট করা হয়েছিল এবং বক্সঅফিসে ৫০ কোটি সংগ্রহ করেছিল। এই ছবির হিন্দি রিমেকও একবারে অ্যাকশনে ভরপুর। ট্রেলার প্রকাশ হতেই ভক্তদের মধ্যে দারুণ কৌতূহলের সৃষ্টি করেছিল এই ছবি। মুক্তি পেতেই তুমুল রিভিউ পেয়েছে হিন্দি ‘বিক্রম ভেদা’! উদ্বোধনী দিনেই ১৪ কোটি থেকে 15 কোটি টাকা উপার্জন করেছে এই ছবি।

দৃশ্যম 2

মোহনলালের ‘দৃশ্যম 1’ ২০১৯ সালে অ্যামাজন প্রাইমে রিলিজ করেছিল। ছবিটি দুর্দান্ত সমালোচনা পেয়েছিল এবং এটি একটি ডিজিটাল ব্লকবাস্টার ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তবে এবার এই ছবির সিক্যুয়েল মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। যা ১৮ নভেম্বর রিলিজ হওয়ার কথা। এই ছবিতেও প্রধান জুটি হিসাবে দেখা যাবে, অজয় ​​দেবগন এবং শ্রিয়া শরণ কে।

জার্সি

জার্সি হিন্দিতেও একই শিরোনামে পুনঃনির্মিত হয়েছিল। যদিও বলিউড সমালোচকদের প্রশংসা পেয়েছিল, তবে এটি বক্সঅফিসে ব্যার্থ হয়েছিল। মাত্র 19.68 কোটি টাকা (নেট) সংগ্রহ করেছিল। তবে জার্সি নানির ক্যারিয়ারের সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়েছিল। 

বচ্চন পান্ডে

মাত্র ১০ কোটি টাকা বাজেটে শ্যুট করা, জিগারথান্ডা তামিল চলচ্চিত্রের রিমেক।যা ২০১৪ সালে মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে ৩৫ কোটি টাকা আয় করেছিল। পরে এই ছবিটিকেই হিন্দিতে রিমেক করা হয়। এই ছবির প্রধান চরিত্রে ছিলেন অক্ষয় কুমার। তবে ১৮০ কোটি টাকার বাজেটে শ্যুট করা হলেও এই ফিল্মটি বক্স অফিসে মাত্র 49.98 কোটি টাকা সংগ্রহ করেছিল।

কবির সিং 

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্জুন রেড্ডি’ ছবির রিমেক এটি। যা অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানায় রীতিমতো ঝড় তুলেছিল। তেলেগু এই ছবিতে অভিনয় করেছিলেন বিজয় দেবেরকোন্ডা। মাত্র 5 কোটি টাকার বাজেটে শ্যুট করা হয়েছিল এই ছবি, যা বক্স অফিসে প্রায় 18.98 কোটি টাকা আয় করেছিল। এই ছবি হিন্দিতে কবির সিং নামে পুনঃনির্মাণ করা হয়। যেখানে প্রধান চরিত্রে ছিলেন শাহিদ কাপুর। ছবিটি বক্স অফিসে প্রায় 278. 24 কোটি টাকা আয় করেছে। আর ছবিটি তৈরি করা হয়েছিল 60 কোটি রুপি বাজেটে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বর্ষার বিকেলে বানিয়ে ফেলুন সুস্বাদু আলু-পনির পকোড়া

‘কথা রেখেছেন দাদা,পুলিশের ভূমিকাতেও সন্তুষ্ট’, বারুইপুর এনকাউন্টারে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা নির্যাতিতার বাবার

কুমড়ো ফুল ভাপা! একবার খেলেই মন জয় করবে ঐতিহ্যবাহী এই নিরামিষ পদ

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ৩, অধরা শিবসেনা নেতা

প্রেমের সম্পর্কের মর্মান্তিক পরিণতি, প্রেমিকাকে কুপিয়ে খুন করল প্রেমিক!

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল

‘ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম’, মিশরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে মন্তব্য মেসির

‘ও নোংরা মানুষ ছিল, দোষ করেছে বলেই গুলি খেয়েছে’, প্রভাসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্ত্রীয়ের!

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’,বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে দাবি টুম্পা-মৌসুমির

‘পুলিশ ভাল করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে’, বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে বললেন রত্না

রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হয়েছে ৩ কোটি! SIT তদন্তে চাঞ্চল্যকর তথ্য