মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার। সোমবার (১৯ অক্টোবর) সপ্তাহের প্রথম কর্মদিবসেই হু-হু করে পড়ল সেনসেক্স ও নিফটি। দুপুর পর্যন্ত ১,০২১ সূচক খুঁইয়ে ৭৩ হাজার ৭০৮ দশমিক ৫৪ পয়েন্টে নেমে গিয়েছে সেনসেক্স। আর ২৬১.৭০ সূচক খুঁইয়ে ২২ হাজার ৮৮৪.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে নিফটি। কয়েক ঘণ্টায় পাঁচ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের। উৎসবের মরসুমে বাজারের গায়ে এ-হেন ‘ভালুক-আঁচড়’ লাগার নেপথ্যে একাধিক কারণ চিহ্নিত করেছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ।

এদিন সকালে বাজার খোলার সময়ে লগ্নিকারীরা ঘুণাক্ষরেও আঁচ পাননি মহাষ্টমীর দিনেই বিনা মেঘে বাজ পড়ার মতো ঘটনা ঘটবে। গত শুক্রবার ৭৪ হাজার ৭২৯ দশমিক ২৭ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন ১২০ পয়েন্ট বেশি নিয়ে সবুজ জোনে থেকেই লেনদেন শুরু হয়েছিল। ফলে লগ্নিকারীদের মুখে হাসি ফুটেছিল। কিন্তু বেলা গড়াতেই দৃশ্যপট বদলে যায়। হু-হু করে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স। পাল্লা দিয়ে নামতে থাকে নিফটিও। এক সময়ে ১,০২১ পয়েন্ট খুঁইয়ে ৭৩ হাজার ৭০৮ দশমিক ৫৪ সূচকে দাঁড়ায় সেনসেক্স।

বিএসই-তে থাকা সেরা ৩০ সংস্থার মধ্যে ২৬টিরই শেয়ারমূল্য হ্রাস পায়। শুধুমাত্র চারটি সংস্থা কোনও ক্রমে লাভের মুখ দেখতে সক্ষম হয়েছে। ধাক্কা খেয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারদর। সংস্থার শেয়ারমূল্য ৩ শতাংশের বেশি কমেছে। আর এক বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিসের শেযারমূল্য কমেছে প্রায় চার শতাংশ। তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস, ইউনিলিভার এবং বাজাজ ফিনান্সের শেয়ারদর-ও ২ শতাংশের মতো কমেছে। বাজার বিশেষজ্ঞদের হিসেব মতে, সেনসেক্স হাজার পয়েন্ট খোয়ানোয় লগ্নিকারীদের পকেট থেকে পাঁচ লক্ষ কোটি টাকা গায়েব হয়েছে।

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন, বাড়ি ফিরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীতে একসঙ্গে ২১ জন কুমারীর পুজোর আয়োজন শান্তিপুরে

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগান কাণ্ডে মুখ খুললেন সৌরভ, কী বার্তা দিলেন দাদা?

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

অল্পের জন্য রক্ষা পেল লালন ফকিরের মাজার, জেএমবি জঙ্গিদের রাখা টাইম বোমা নিস্ক্রিয়

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২