বিদেশি কমলালেবু ভর্তি ট্রাক থেকে উদ্ধার ১,৪৭৬ কোটি টাকার মাদক

মাদক উদ্ধারের পাশাপাশি ওই কমলালেবুর আমদানিকারককেও পাকড়াও করেছেন রাজস্ব গোয়েন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিদেশ থেকে আমদানি করা কমলালেবুতে বোঝাই ট্রাক। আর সেই কমলালেবুর কার্টুনের ফাঁকেই কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ মাদক। কিন্তু শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে রাজস্ব গোয়েন্দারা (Directorate of Revenue Intelligence) ওই ট্রাক তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে খুঁজে বের করলেন লুকিয়ে রাখা মাদক। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য এক হাজার ৪৭৬ কোটি টাকা। মাদক উদ্ধারের পাশাপাশি ওই কমলালেবুর আমদানিকারককেও পাকড়াও করেছেন রাজস্ব গোয়েন্দারা (Directorate of Revenue Intelligence)।

গত কয়েকদিন ধরেই মুম্বই সহ মহারাষ্ট্রজুড়ে অবৈধ মাদকের বিরুদ্ধে জোর তল্লাশি অভিযান শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টিলিজেন্স (Directorate of Revenue Intelligence)। গত ২৬ সেপ্টেম্বর সান্তাক্রুজ বিমানবন্দরের বাইরে এক বিদেশি নাগরিকের কাছ থেকে ১৩ কোটি টাকা মূল্যের ব্ল্যাক কোকেন (black cocaine) উদ্ধার করেন এনসিবি আধিকারিকরা। দেশে এই প্রথম ব্ল্যাক কোকেন উদ্ধার করা হল।

শনিবার রাজস্ব গোয়েন্দা দফতরের (Directorate of Revenue Intelligence) পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভাসি এলাকাই বিদেশি কমলালেবু ভর্তি একটি ট্রাক থেকে মোট ২০৭ কেজি মেথ ও কোকেন উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ১৯৮ কেজি মেথ ও ৯ কেজি কোকেন রয়েছে। বাজেয়াপ্ত হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য ১,৪৭৬ কোটি টাকা। কমলালেবু আমদানিকারককে ইতিমধ্যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ওই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে এসেছে, কোথায় পাঠানোর জন্য আনা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।’

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহনমন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য