এই মুহূর্তে

মিঠুনের ‘নব্য’ গুরুত্বে ফের ক্ষোভ আদি বিজেপি শিবিরে, প্রসঙ্গ এড়াচ্ছেন বঙ্গ নেতারা

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে ‘দল ভাঙানো’র খেলায় নেমেছিল বিজেপি (BJP) শিবির। তাতে লাভ হয়নি কিছুই। বঙ্গ বিজেপি’র হার হয়েছিল চূড়ান্ত। সেই সঙ্গে আদি বিজেপি শিবিরে বেড়েছিল ক্ষোভ। ‘ভাড়াটে সৈন্য’ কথা শুরু হয় তখন থেকেই। আদি বিজেপি নেতা ও কর্মীদের বক্তব্য ছিল, দলে পুরানোদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। নতুনদের নিয়ে অকারণে মাতামাতি করা হচ্ছে।

আদি- নব্য প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব কারও অজানা নয়। দিলীপ ঘোষ বরাবর পক্ষ নিয়েছেন আদিদের। অনুপম হাজরা’র পাশেও দাড়িয়েছিলেন তিনি। এর মাঝেই বিজেপির অন্তর্দ্বন্দ্ব হয়েছে বাঙালি- অবাঙালি, পুজো হবে কি হবে না, মণ্ডল কমিটি- নিয়ে।

সম্প্রতি বঙ্গ সফরে ২ বার এসে মিঠুন চক্রবর্তী বারবার বলছেন, ২১ জন তৃণমূল নেতা তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ‘বেছে বেছে আলু তোলা’র কথা বলেছেন বঙ্গ বিজেপি সভাপতিও। এরপরেই আদি বিজেপি’র ক্ষোভ, নতুন দের বা যারা আসবেন বলে দাবি করা হচ্ছে তাঁদের এত গুরুত্ব কেন? নতুনরা কি ‘ভাড়াটে সৈন্য’ নয়? আবার কেউ বলছেন, উনি ভাল অভিনেতা ঠিকই কিন্তু মাঠে নেমে রাজনীতি জানেন না। বিধানসভা ভোটের পরে একাধিকবার দেখা গিয়েছে, তৃণমূলে ঘরওয়াপসি হয়েছে। এমন কি বিজেপি ছেড়েও বহু নেতা তৃণমূলে নাম লিখিয়েছেন। আবার দেখা গিয়েছে, অভিমান করে অনেক বিজেপি নেতা নিষ্ক্রিয় হয়েছেন। তৈরি হয়েছে ‘বিজেপি বাঁচাও’ মঞ্চ।

যদিও মিঠুনের বক্তব্য প্রসঙ্গে দিলীপ বলেছিলেন, তাঁর এই বিষয়ে কিছু জানা নেই। আবার সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন, তাঁরও কিছু জানা নেই। আপাতত বঙ্গ বিজেপি’র ‘হোতা’রা এভাবেই এড়াচ্ছেন মিঠুনকে থুড়ি মিঠুনের বক্তব্যকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ সিউড়ির গার্লস হাই স্কুলে হাজির জেলাশাসক

‘‌এবার দল সিদ্ধান্ত নেবে’‌, প্রতীক উর ইস্যুতে ঢোঁক গিলেও অহংকারী মেজাজ সেলিমের

ভূমিহীন চাষি ও ক্ষেতমজুরদের জন্যও এবার ‘কৃষকবন্ধু’, বড় ঘোষণা রাজ্য সরকারের

বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ–মাংস বন্ধ হবে, পদ্মনেতার ভাইরাল ভিডিও’‌য় বিতর্ক তুঙ্গে

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোকস্তব্ধ পরিবার

Funny ভিডিও শুটিংকে কেন্দ্র করে মারধর, রেস্তোরাঁর মালিকের ‘দাদাগিরির’ অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohammedan SC vs FC Goa 0 - 0
Goals
Kick Off 7.30 PM IST
Live Score 0 - 0
Match Status Yet To Begin
Powered by Ei Muhurte