রাজ্যপালের বিছানার চাদর বদলাতে দেরি, চরম শাস্তির মুখে মহকুমা শাসক

Share:

নিজস্ব প্রতিনিধি: যেকোনো রাজ্যের রাজ্যপাল যেখানে থাকবেন সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু মধ্যপ্রদেশের রাজ্যপাল মাঙ্গুবাই প্যাটেলের ইন্দোরে থাকার সময়ে ঘটেছে বিপত্তি। তিনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় পরিচ্ছন্নতার অভাব ছিল বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে  রাজ্যপালের বিছানার চাদর বদলে দেরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে মহকুমা শাসকসহ ছয় আধিকারিককে শো-কজ করা হয়েছে। সেই সঙ্গেই যে সংস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বে ছিল সেই সংস্থাকে বরখাস্ত করা হয়েছে।  

মধ্যপ্রদেশের রাজ্যপাল ইন্দোরে থাকার সময়ে এই ঘটনা ঘটেছে। গুরুতর এই অভিযোগের জন্য একজন ডেপুটি কালেক্টর-পদমর্যাদার কর্তা সহ ছয়জন আধিকারিকে কারণ দর্শানোর নোটিশ (SCN) জারি করা হয়েছে। সেই সঙ্গে রেসিডেন্সি কোঠির তত্তাবধানকারী সংস্থা রতন এম্পোরিয়ামের পরিষেবা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।  এমনকি বাকি থাকা অর্থের ২০ থেকে ৩০ শতাংশ কেটে নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  মধ্যপ্রদেশের রাজ্যপাল মাঙ্গুবাই প্যাটেল ১৬ ফেব্রুয়ারি রেসিডেন্সি কোঠিতে রাত কাটিয়েছিলেন।  তাঁর রাত্রিযাপনের সময়  পর্যাপ্ত ব্যবস্থা  ছিল না বলে অভিযোগ। রাজ্যপালের তাঁর বিছানার চাদর বদলে দেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু রতন এম্পোরিয়াম অর্থাৎ যে সংস্থা দায়িত্বর ছিল সেই কর্মীরা সময়মতো  সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হন। 

এমনকি রান্না ঘরে তেলাপোকা থাকার অভিযোগও আনা হয়। একই সঙ্গে রান্নাঘরের স্বাস্থ্যবিধি মান অসন্তোষজনক ছিল এবং ডাস্টবিনগুলি খোলা  অবস্থায় ছিল বলেও অভিযোগ ওঠে।  তবে প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে যে খাবারে তেলাপোকা পাওয়া সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।  আধিকারিকরা জানিয়েছেন রাজ্যপালের সঙ্গে থাকা আধিকারকরা কেবল পরিষ্কার-পরিচ্ছন্নতার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এই ঘটনার পরেই কালেক্টরের নির্দেশে, গণপূর্ত বিভাগকে অবিলম্বে  ওই সংস্থার পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে।   

 

 

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা