ভূমিহীন চাষি ও ক্ষেতমজুরদের জন্যও এবার ‘কৃষকবন্ধু’, বড় ঘোষণা রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পে এবার বড়সড় পরিবর্তন আনল প্রশাসন। এতদিন শুধুমাত্র জমির মালিক কৃষকরাই এই প্রকল্পের সুবিধা পেতেন। কিন্তু চলতি বছরের রাজ্য বাজেটে ঘোষণা অনুযায়ী, এবার ভূমিহীন চাষি ও ক্ষেতমজুররাও এই প্রকল্পের আওতায় আসছেন। এই সিদ্ধান্তে রাজ্যের প্রান্তিক কৃষক সমাজে স্বস্তির হাওয়া বইছে।

নতুন ব্যবস্থায় যেসব চাষির নিজস্ব চাষযোগ্য জমি নেই, আবার যাঁরা ভাগচাষি হিসেবেও নথিভুক্ত নন, কিন্তু অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন-তাঁরাই এই সুবিধা পাবেন। রাজ্য সরকার তাঁদের জন্য বছরে মোট ৪ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে। এই টাকা দুটি কিস্তিতে, বছরে দু’বার ২ হাজার টাকা করে প্রদান করা হবে।

আরও পড়ুন: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোকস্তব্ধ পরিবার

ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় কিষাণ মান্ডি ও দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণের কাজ শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদ জেলায়। প্রতিদিনই হাজার হাজার ক্ষেতমজুর ও ভূমিহীন চাষি আবেদন জানাচ্ছেন।

সহ-কৃষি অধিকর্তা শ্রমণা সেনশর্মা জানান, কৃষকদের কাছ থেকে বিপুল সাড়া মিলছে। দীর্ঘদিন ধরে যাঁরা সরকারি কৃষি সহায়তা থেকে বঞ্চিত ছিলেন, তাঁরাই এখন এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। আগে জমির মালিকানার অভাবে বহু কৃষক সরকারি অনুদান পেতেন না। এবার সেই বৈষম্যের অবসান ঘটাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এতে কৃষিক্ষেত্রে সামাজিক সুরক্ষা আরও মজবুত হবে এবং গ্রামীণ অর্থনীতিও গতি পাবে। ভূমিহীন কৃষকদের মুখে এখন একটাই কথা-সরকার এবার সত্যিই তাঁদের পাশে দাঁড়াল।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ