উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ সিউড়ির গার্লস হাই স্কুলে হাজির জেলাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি:রাষ্ট্রীয় বিজ্ঞান পরীক্ষার চলাকালীন সারপ্রাইজ ভিজিটে জেলাশাসক। শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক পরীক্ষা। সেই পরীক্ষা চলাকালীন সারপ্রাইজ ভিজিটে গেলেন জেলা শাসক ধবল জৈন(DM Dhabal Jain)। সবচেয়ে পুরনো সিউড়ি আরটি গার্লস হাই স্কুলে (Siuri R. T. Girls High School)ভিজিট করার পাশাপাশি অভিভাবকদের সাথে কথা বলেন জেলা শাসক। পরীক্ষার্থীদের সাথেও কথা বলে তাদের সুবিধা – অসুবিধার কথা শোনেন তিনি। পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ ও ঘুরে দেখেন তিনি। তার সাথে ছিলেন জেলার পর্যবেক্ষক অভিজিৎ নন্দন সহ হাই সেকেন্ডারি বোর্ডের জেলার সদস্যরা।

এদিন জেলা শাসককে কাছে পেয়ে প্রধান শিক্ষিকা স্কুলের একাধিক সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি সেই দাবিগুলি মনোযোগ সহকারে শোনেন জেলা শাসক ধবল জৈন। পরে স্কুলের প্রধান শিক্ষিকা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিগত দিনেও এই স্কুলের জন্য নানা ধরনের আর্থিক সহযোগিতা রাজ্য সরকারের শিক্ষা দফতর থেকে করা হয়েছে। আরো বেশ কিছু সমস্যা আছে যেগুলো দাবি আকারে জেলা শাসকের কাছে রাখা হয়েছে। তিনি বিষয়গুলো গুরুত্বসহকারে দেখবেন বলে কথা দিয়েছেন। ওই স্কুলে যেভাবে সুস্থতার সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাতে তিনি খুব খুশি।

সরকারি স্কুল চালাতে গিয়ে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয় অনেক ধরনের পরিকাঠামোর সম্মুখীন হতে হয় কিন্তু তার মধ্যেও এই স্কুল যেভাবে প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা পরিচালনা করছেন সুষ্ঠুভাবে তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন জেলা শাসক। তিনি এই স্কুলের যে কোন প্রয়োজনে তাকে পাশে পাবেন বলে কথা দিয়েছেন। জানা গেছে শুক্রবার এক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড বলে বাড়িতে রেখে এসেছিল। স্কুলের পক্ষ থেকে বিশেষ দায়িত্ব নিয়ে সেই অ্যাডমিট কার্ড ওই পরীক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ