অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না নাম-ছবি-কণ্ঠস্বর, কাজলকে সুরক্ষাকবচ দিল হাইকোর্ট

এবার ব্যক্তিত্ব সংরক্ষণের জন্যে দিল্লি হাইকোর্টে ছুটলেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী কাজল দেবগন। সহকর্মীদের পাশাপাশি এবার তিনিও এই পন্থা অবলম্বন করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ব্যক্তিত্ব সংরক্ষণের জন্যে দিল্লি হাইকোর্টে ছুটলেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী কাজল দেবগন। সহকর্মীদের পাশাপাশি এবার তিনিও এই পন্থা অবলম্বন করলেন। দিল্লি হাইকোর্ট শুক্রবার (২০ ফেব্রুয়ারী) কাজলের ব্যক্তিত্ব-প্রচারের অধিকার রক্ষার জন্য একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। আদালত বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্ল্যাটফর্মকে বাণিজ্যিক লাভের জন্য অভিনেত্রীর ছবি, নাম এবং কন্ঠস্বর ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। অর্থাৎ অভিনেত্রী বা আদালতের নির্দেশ ছাড়া আর কাজের ছবি, নাম, কন্ঠস্বর বাণিজ্যিক খাতে ব্যবহার করা যাবেনা। পাশাপাশি অভিনেত্রীর সমস্ত অশ্লীল বিষয়বস্তুও অপসারণের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। ব্যক্তিত্ব অধিকার মামলায় আদালত কাজলের পক্ষে নিষেধাজ্ঞা জারি করেছে।

প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী তাঁর ব্যক্তিত্ব সংরক্ষণের মামলা দায়ের করার পর বিচারপতি জ্যোতি সিংহের নেতৃত্বে একক বিচারকের বেঞ্চ এই নোটিশ জারি করেছে। তিনি অভিনেত্রীকে অন্তর্বর্তী কালীন সুরক্ষা প্রদান করেছেন। অনুমতি ছাড়া আর কাজলের ছবি এবং ব্যক্তিত্বের অন্যান্য বৈশিষ্ট্য বাণিজ্যিক খাতে ব্যবহার করা যাবেনা বলে নির্দেশ দিয়েছেন। বিচারক অপরাধীদের তাঁর নামে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত প্রাপ্তবয়স্ক এবং আপত্তিকর বিষয়বস্তু অবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছেন। যা এখনও অভিনেত্রীর নামে প্রচার হয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে, কাজল তাঁর ব্যক্তিত্ব এবং প্রচারের অধিকার রক্ষার জন্য অননুমোদিত বাণিজ্যিক শোষণ এবং অপব্যবহারের বিরুদ্ধে মামলা করে ছিলেন। বছর কয়েক আগেই রশ্মিকা মান্দান্নার পাশাপাশি আলিয়া, কাজল ডিপফেকের শিকার হয়েছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে অভিনেত্রীর ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, যেমন তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর এবং অন্যান্য শনাক্তযোগ্য বৈশিষ্ট্যের অপব্যবহার করা হচ্ছিল। তাতেই আতঙ্কিত হয়ে অবশেষে অভিনেত্রী দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন।

অবশেষে অভিনেত্রীকে সাময়িকভাবে স্বস্তি দেওয়া হয়েছে। আদালত বলেছে, এবার থেকে অভিনেত্রীর কোনও ছবি, কন্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহার করা হলে কঠিন শাস্তি হবে। সাম্প্রতিক মাসগুলিতে, ব্যক্তিত্ব সংরক্ষণের জন্যে আদালতে দ্বারস্থ হয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার, অভিনেতা নন্দমুরি তারাকা রামা রাও (জুনিয়র এনটিআর), আধ্যাত্মিক নেতা এবং আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবি শঙ্কর, অভিনেতা নাগার্জুন, ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, চলচ্চিত্র নির্মাতা করণ জোহর, অমিতাভ বচ্চন, রজনীকান্ত, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, জয়া বচ্চন, অক্ষয় কুমার, সলমান প্রমুখ। আর সকলকে স্বস্তি দেওয়া হয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দাপটে মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্যে তারকাদের কন্ঠস্বর, পোস্টার, নাম ব্যবহার করা হচ্ছে। তবে এতে বিপদ বাড়ছে তারকাদের। কেননা অনেকেই অসৎ কারবার করার জন্যে তারকাদের কন্ঠস্বর, পোস্টার, নাম, ছবি ব্যবহার করছে। তাতেই বিপদ বাড়ছে তারকাদের।

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

৪ অক্টোবরে ‘মহালক্ষ্মী রাজযোগ’, কপাল খুলছে ৪ রাশির জাতকদের

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস