তেরঙ্গার রঙে দশেরার রাবণ, প্রতিবাদের জেরে শেষ মুহূর্তে বদল

প্রশাসন ও স্থানীয় মানুষ প্রবল আপত্তি জানায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কার্নাল (হরিয়ানা): দশেরার রাবণ সাজিয়ে তোলা হল ভারতের জাতীয় পতাকার রঙে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হতেই নানা প্রান্ত থেকে শুরু হয় প্রতিবাদ। চাপে পড়ে ক্লাব কমিটি শেষ মুহূর্তে ওই রাবণকে সরিয়ে দিয়ে নতুন করে রাবণের একটি কুশপুতুল বসায়। যদিও কমিটি অভিযোগ অস্বীকার করেছে।

তেরঙ্গার রঙে রাবণকে সাজিয়েছিল কার্নালের ঘারাঔন্দা রামলীলা কমিটি। দশেরার আয়োজন করা হয় এখানকার রামলীলা মাঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অষ্টমীর রাত থেকেই মাঠে রাখা হয়েছিল রাবণের কুশপুতুল। স্থানীয় মানুষদের সেটা চোখে পড়লে তারা প্রতিবাদে সরব হয়। চাপে পড়ে রামলীলা কমিটি স্থানীয় প্রশাসনের পদস্থকর্তাদের সঙ্গে বৈঠকে বসে। স্থানীয় প্রশাসন থেকে তাদের জানিয়ে দেওয়া হয়, দশেরার অনুষ্ঠান পালন করতে গেলে রাবণ বদলাতে হবে। তা না হলে অনুমতি দেওয়া যাবে না। কারণ, তেরঙ্গার রঙে সাজিয়ে তোলা রাবণ পোডা়লে জাতীয় পতাকাকে অসম্মান করা হব। একদিকে মানুষের প্রতিবাদ, অন্যদিকে প্রশাসনের চাপ। বাধ্য গয়ে রামলীলা কমিটি নতুন রাবণ তৈরি করে।

এই বিষয়ে আইন কী বলছে, একবার দেখে নেওয়া যাক।

কেউ জনসমক্ষে জাতীয় পতাকা পোড়ালে, পতাকা নষ্ট করলে বা তাকে অসম্মান জানালে, তা মৌখিকভাবেও হতে পারে, হতে পারে লিখিতভাবে বা অন্য কোনও ভাবে তাঁকে জেল জরিমানা বাধ্যতামূলক। জেলের সর্বোচ্চ মেয়াদ তিন বছর। কোনও ক্ষেত্রে জরিমানা হতে পারে। কোনও ক্ষেত্রে জেল-জরিমানা দুটোই হতে পারে।  

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন