মুর্শিদাবাদে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, কাজল দত্তের বন্ধুই কাজলকে খুন করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা এলাকায়। শনিবার সকালে বন্ধুর সঙ্গে প্রাতঃভ্রমণে বেরনোর পর দুষ্কৃতীরা ব্যবসায়ীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম কাজল দত্ত। ভরতপুর থানা এলাকার সন্ধিপুরের বিলের কাছ থেকে কাজল দত্তের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে শনিবার সকালে যখন বন্ধুর সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ওই ব্যবসায়ী, সেই সময় আচমকা দুই দুষ্কৃতী কাজলের উপর হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে। এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁকে। হামলা করার সময় দুই দুষ্কৃতী মুখোশ পরেছিল বলে জানা গিয়েছে। হামলার পর দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে নিহত ব্যবসায়ী কাজল দত্তের বন্ধুর দাবি। 

অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। ইতিমধ্যে ওই ব্যবসায়ীর বন্ধুকে আটক করেছে পুলিশ। তাঁকে আটক করার পর জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, কাজল দত্তের বন্ধুই কাজলকে খুন করেছে। নিজের দোষ ঢাকার জন্য মুখোশ পরা দুই দুষ্কৃতীর গল্প ফেঁদেছে সে। নিহত কাজল দত্তের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে খুনের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। কেন ওই ব্যবসায়ীকে খুন করা হলো, তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যক্তিগত আক্রোশ নাকি অন্য কোনও উদ্দেশে কাজল দত্তকে খুন করা হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়