একদিনের জন্য বিদ্যুৎ খরচের বিল ৪০ লক্ষ টাকা!

বিল দেখে আঁতকে উঠলেন মহিলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে জীবন-যাপনের ধরণ। বদলে যাচ্ছে মানুষের খাদ্যাভাস। তার পোশাক-পরিচ্ছদ। আগে ছিল একান্নবর্তী পরিবার। একান্নবর্তী পরিবারের ধারণাও ভেঙে গিয়েছে। এখন হাম দো, হামারে দো। স্বামী-স্ত্রী-সন্তানকে নিয়ে সুখী গৃহকোণ। অনেকে আবার কর্মসূত্রে বাইরে চলে যান। উৎসব বা অনুষ্ঠান হল ঘরে ফেরা। পরিবার পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ।আবার ছুটি শেষ করে  সে দেশে ফিরে যাওয়া।

এই গৌরচন্দ্রিকার কারণ একটি ইলেক্ট্রিক বিল। বিল প্রায় ৪০ লক্ষ টাকা। এইটুকু পড়ে অনেকের ধারণা হতে পারে এই বিল নিশ্চই কোনও বড়ো আবাসনের। বা কোনও অনুষ্ঠানে বিদ্যুৎ খরচের বিল। এই বিল না কোনও অনুষ্ঠানের, না কোনও আবাসনের বিল। এই বিল একটি বাড়ির, যে বাড়ির বাসিন্দা মা ও মেয়ে।

৪০ লক্ষ টাকার মতো ইলেক্ট্রিক বিল পেয়েছেন লন্ডনের ওয়েস্ট সাসেক্সের মাইলেস প্রাওর। বাড়িতে থাকেন ছয় মাসের মেয়ে আথিনাকে নিয়ে। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রতিদিন তাঁর বিদ্যুতের খরচ মাত্র ১৬৫ টাকা। কোনও কোনও দিন সেটা ১৭০ টাকাও হয়। তবে ৪০ লক্ষ টাকার বিল দেখে তিনি রীতিমতো শিউড়ে উঠেছেন।

দ্য মিররকে মাইলেস বলেছেন, তার বাড়িতে এমন কোনও বৈদ্যুতিন সরঞ্জাম নেই যা ব্যবহার করলে এত টাকা ইলেক্ট্রিক বিল হতে পারে। থাকার মধ্যে রয়েছে দুটি হ্যালোজেন কুকার। রাতে শোয়ার সময় লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ঘরে সারাক্ষণ লাইট জ্বলে না। ফলে, এই বিল দেখে তাঁর জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।  

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪