পরকীয়া-শারীরিক সম্পর্ক দেখিয়ে দর্শক টানার চেষ্টা, ‘গুড্ডি’ নিয়ে উত্তাল নেটবাসী

ত্রিকোণ প্রেমের খাতে গড়ালেও, এখন অনুজ-গুড্ডির প্রেমকে ‘পরকীয়া’ বলে দাবি তুলেছে দর্শকদের একটা অংশ। এমনকি গল্পে যা দেখানো হচ্ছে তাতে সমাজের উপর খারাপ প্রভাব ফেলতে পারে বলেও আপত্তি জানিয়েছেন সকলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপি-র চক্করে ধারাবাহিকের চ্যানেলগুলি একেবারে তটস্থ। ধারাবাহিকে নতুনত্ব আনতে কী থেকে কী করবে তা ভেবে পাচ্ছে না কেউই। যেমন জি বাংলা তেমনি স্টার জলসা, TRP-র শীর্ষে জায়গা করার জন্যে কম রেটিং প্রাপ্ত সিরিয়ালগুলিকেও তাঁরা চ্যানেল থেকে সরিয়ে নতুন ধারাবাহিককে জায়গা করে দিচ্ছে। কিন্তু কিছুতেই যে কিছুই হচ্ছে না। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গুড্ডি প্রথম দিন থেকে জনপ্রিয়তা পেলেও এখন যেন ক্রমশ ঝিমিয়ে পড়ছে। অনুজ-গুড্ডি-শিরিণ ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে এই ধারাবাহিক বাধা হয়েছে। প্রথম থেকে কাহিনী একভাবে চললেও এখন কাহিনীতে প্রচুর বদল এসেছে।

অনুজের সঙ্গে গুড্ডির ডিভোর্সের পর শিরিণকে অনুজ বিয়ে করলেও কোথাও না কোথাও গিয়ে গুড্ডিকেই মন দিয়ে ফেলেছেন অনুজ। অথচ শিরিণকেই প্রথম ভালোবেসে ছিলেন অনুজ। কিন্তু গুড্ডির বুদ্ধি, স্বভাব, ভালোবাসা সবটাই যেন অনুজকে আকর্ষণ করেছে কোনও না কোনও ভাবে। গত বছরের শেষেই শুরু হয়েছে ‘গুড্ডি’। ত্রিকোণ প্রেমের খাতে গড়ালেও, এখন অনুজ-গুড্ডির প্রেমকে ‘পরকীয়া’ বলে দাবি তুলেছে দর্শকদের একটা অংশ। এমনকি গল্পে যা দেখানো হচ্ছে তাতে সমাজের উপর খারাপ প্রভাব ফেলতে পারে বলেও আপত্তি জানিয়েছেন সকলে। এই ধারাবাহিকের লেখনীতেও রয়েছেন, লীনা গঙ্গোপাধ্যায়, পরিচালনায় শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য চরিত্রে রয়েছেন রণজয় বিষ্ণু (অনুজ), শ্যামৌপ্তি মুদলি (গুড্ডি), মধুরিমা বসাক (শিরিন)।

ধারাবাহিকের গল্পে এখন চলছে, গুড্ডিকে ডিভোর্স দিয়ে শিরিণকে বিয়ে করেছে অনুজ। আর এই বিয়ের পর থেকেই শিরিনকে ভালো লাগছে না অনুজের, একসময় প্রথম বউ গুড্ডিকে দু চোখে সহ্য করতে পারত না অনুজ, এখন তাঁকেই চোখে হারাচ্ছে। বারবার গুড্ডিকে বলছে, ‘আমাকে একটা রাত দাও তোমার’।

এমনকি একটি এপিসোডে দেখানো হয়েছে, স্বামী-স্ত্রীর পরিচয়ে একসঙ্গে রাত্রিবাস করেছে অনুজ-গুড্ডি। সঙ্গে একাধিক ঘনিষ্ঠতাও দেখানো হয়েছে তাঁদের। ফলে এটিকে ভালোবাসা নয়, ‘পরকীয়ার প্রচার’ দাবি তুলে সোচ্চার হয়েছেন দর্শকদের একটা বড় অংশ। সঙ্গে দর্শক আরও দাবি করেছেন যে, টিআরপি না থাকায় ‘রগরগে দৃশ্য দেখিয়ে’ লোক টানার চেষ্টা চলছে এই ধারাবাহিকের নির্মাতাদের। একজন নেট-নাগরিক কমেন্টে জানিয়েছেন, ‘একটা সিরিয়াল হাজার হাজার মানুষ দেখে। সমাজের নানা স্তরের মানুষ থাকে তাতে, নানা বয়সের। কী বার্তা যাবে সবার কাছে!’ অপরজন লিখলেন, ‘যে বউকে বিয়ে করে তাকেই ভালো লাগে না, আসল চরিত্রহীন তো এখানে অনুজ। বারবার প্রাক্তন বউকে বলছে আমার সঙ্গে রাত কাটাও।’ অন্যজন লিখলেন, ‘লীনাদেবীর মাথা থেকে কী এসব ছাড়া কিছুই বের হয় না!’

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ