দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মাথাভর্তি সিঁদুর পরে সিঁদুর খেলায় অংশগ্রহণ’, দ্বিতীয় বিয়ে নিয়ে রহস্য উদ্ঘাটন অপুর

নিজস্ব প্রতিনিধি: এপার-বাংলা জুড়েই এখন চর্চার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। কিছুদিন আগেই শাকিব খানের সন্তানকে প্রকাশ্যে এনে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন ঢালিউডের অন্যতম সুপারস্টার অভিনেত্রী বুবলি। শাকিব খানের সঙ্গে গোপনে বিয়ে করেছেন তিনি তাও প্রকাশ্যে এসেছেন তিনি। এমনকি শাকিব খানের এবং বুবলির পুত্র এখন ২ বছরের অধিক। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ইন্টারনেট তোলপাড়। যদিও এই বিষয়ে কেউ কোনো প্রতিক্রিয়া জানায় নি, এমনকি একসঙ্গে ছবির শ্যুটিং শুরু করেছেন তাঁরা, তাও আবার বিনা কথোপকথনে। এদিকে শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গেও তাঁর অনেক বছর আগে ডিভোর্স হয়েছিল। তাঁদের সংসারের বয়স ছিল ১০ বছর।

এমনকি অপু-শাকিবের প্রথম সন্তানের বিষয়টাও অনেক বছর পর প্রকাশ্যে এনেছিলেন বাংলাদেশের বিখ্যাত নায়িকা, তিনিই শাকিবের বিষয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করে জানিয়েছিলেন যে, শাকিব চান নি যে তাঁদের সন্তানের ব্যপারটা প্রকাশ্যে আসুক। বুবলির বেলাতেও ঠিক তাই! কোনো ব্যতিক্রম হয় নি। তবে অপু-শাকিবের তো বিচ্ছেদ অনেক আগেই হয়ে গিয়েছে। তবুও কোনো সিঁদুর পরে থাকেন অপু। বর্তমানে এই নিয়ে নতুন করে জল্পনার সূত্রপাত হয়েছে নেটদুনিয়ায়। এমনকি ২০২২ এর দুর্গাপুজোতেও অপুকে একেবারে বাঙালি বধূ বেশে কলকাতা পুজো পরিক্রমা করতে দেখা গিয়েছে এবং বিজয়া দশমীর দিনেও সুন্দর খেলতে দেখা গিয়েছে এই সুন্দরী অভিনেত্রীকে। তা নিয়েই বেশ কয়েকদিন ধরে জোর চর্চা শুরু হয়েছে। এমনকি অপু বিশ্বাস নিজের সিঁদুর পরা কয়েকটি ছবিও নিজের ফেসবুকেও পোস্ট করেছেন। তারপর থেকেই গুঞ্জন রটছে যে, ফের বিয়ে করেছেন বোধহয় ঢাকাই চিত্র নায়িকা। এই নিয়ে বেশ কয়েকদিন চর্চা চলার পর অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস। তিনি জানালেন, সিঁথিতে সিঁদুর দেখে কাউকে বিভ্রান্ত না হতে। ফেসবুক তিনি লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন।’

২০০৮ সালের এপ্রিলে তাঁর সর্বাধিক সিনেমার নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। প্রায় ১০ বছর পর বাচ্চাসহ সেই খবর প্রথমবার প্রকাশ্যে আনেন অপু। আর তাতেই বেঁকে বসেন শাকিব, অবশেষে ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সম্প্রতি অপু নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় প্রডাকশনের ব্যানারে ‘লাল শাড়ি’ সিনেমা প্রযোজনার ঘোষণা করেছেন। বন্ধন বিশ্বাসের পরিচালনা এই সিনেমায় তার নায়ক সাইমন সাদিক।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয়-কন্যার কাছে ‘ন্যুড’ ছবি চাওয়ার মাশুল, দীর্ঘ তদন্তের পর গ্রেফতার অভিযুক্ত

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

৮ দিনে ১০০ কোটির ক্লাবে অক্ষয়, সলমনকে ছাড়ানোর দাবি ঘিরে চাঞ্চল্য

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

৫০ বছরেই সব শেষ! প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান রাজ শর্মা, শোক প্রকাশ বীর দাসের

ভক্তদের জন্যে সারপ্রাইজ, ‘ককটেল ২’-এ ভ্যারোনিকা হয়ে ঝড় তুলবেন দীপিকা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ