প্রধানমন্ত্রী থেকে নাতনি, অক্ষয় থেকে অনুষ্কা! ৮০ তম জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত সবাই

হিন্দি চলচ্চিত্র শিল্পে তাঁর চাহিদা আজও শিরধার্য্য। বছরের পর বছর অত্যন্ত সফল টিভি সিরিজ 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর নেতৃত্ব দিয়ে চলেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৮০ তম জন্মদিনে উপচে পড়ছে ভিড়। কেনই বা হবে না জীবন্ত কিংবদন্তি বলে কথা। গোটা বিশ্ব জুড়ে অগণিত ভক্ত। প্রায় ৫ দশক ধরে একই ভাবে বলিউডে রাজত্ব করে চলছেন মেগাস্টার। বলিউডকে দিয়েছেন একাধিক ব্লকবাস্টার। তাঁর অভিনয়ের হাত ধরেই বলিউড পৌঁছেছে আন্তর্জাতিক স্তরে। তাঁর ঝুলিতে ভুরি ভুরি হিট ছবি। ভুরি ভুরি প্রভাব সম্পন্ন পুরস্কার। তাঁর অভিনয়ের দাপটে হার মানে এখনও নতুন প্রজন্মের নায়করা। এতটাই বলিউডের আধিপত্য বিস্তার করে রেখেছেন। অমিতাভ বচ্চনের জন্মদিন ঘিরে সারা দেশে তাঁর ভক্তরা নানারকমের আয়োজন করেছেন। এই নায়ক তাঁর আজও রাজত্ব করছে আট থেকে আশি সবার মনে। এদিন অমিতাভের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে আমজনতা থেকে সেলিব্রিটি সবার। পিছিয়ে নেই দেশের রাজনৈতিক মহলও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সকালেই টুইটারের মাধ্যমে মেগাস্টার অমিতাভ বচ্চনকে তাঁর ৮০ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মোদি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “ভারতের অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব তিনি, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মুগ্ধ করে আসছেন এবং বিনোদন দিয়ে যাচ্ছেন। তাঁর দীর্ঘায়ু কামনা করি।” ৮০ বছর বয়সেও, বচ্চন সবচেয়ে ব্যস্ত অভিনেতাদের একজন। কারণ হিন্দি চলচ্চিত্র শিল্পে তাঁর চাহিদা আজও শিরধার্য্য। বছরের পর বছর অত্যন্ত সফল টিভি সিরিজ ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর নেতৃত্ব দিয়ে চলেছেন তিনি।

অভিনেত্রী অনুষ্কা শর্মা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অমিতাভের একটি ছবি দিয়ে লিখেছেন, “শুভ জন্মদিন অমিতাভ স্যার। আপনাকে সবসময় ভালোবাসা এবং শুভেচ্ছা।”

অভিনেত্রী শিল্পা শেট্টি অমিতাভের সঙ্গে একটি ছবি দিয়ে লিখেছেন, “একজন পরামর্শদাতা থেকে একজন কিংবদন্তি, একজন অনুপ্রেরণা থেকে একজন আইকন… আপনার গৌরবময় জীবনের এই আট দশকে, আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।”

অভিনেত্রী বিপাশা বসু অমিতাভ বচ্চনের একটি সুন্দর ছবি পোস্ট করে লিখেছেন, “এক এবং একমাত্র কিংবদন্তিকে জন্যই জন্মদিনের শুভেচ্ছা। স্যার আমরা আপনার সর্বদা স্বাস্থ্য, ভালবাসা এবং সুখ কামনা করি।”

অভিনেতা অক্ষয় কুমার অমিতাভ বচ্চনকে সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “সেই মানুষটিকে আমার শুভকামনা, যাকে দেখে আমার চলচ্চিত্রে নায়ক হতে চাওয়ার সিদ্ধান্ত। আমার অনুপ্রেরণা, বচ্চন সাব! আপনাকে ৮০ তম জন্মদিনের শুভেচ্ছা জানাই।”

অমিতাভ-কন্যা শ্বেতা তাঁর বাবার জন্মদিনে উপলক্ষে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আমার বড় বৃদ্ধকে ৮০ তম জন্মদিনের শুভেচ্ছা।” ছবিতে শ্বেতাকে অমিতাভের গালে একটি চুম্বন রোপণ করতে দেখা গিয়েছে।

অন্যদিকে, অমিতাভ-পুত্র, অভিষেক বচ্চন, তাঁর মা জয়া বচ্চনের সঙ্গে কৌন বনেগা ক্রোড়পতির বিশেষ পর্বটি শেয়ার করে লিখেছেন, “এটা ঠিক করতে অনেক গোপনীয়তা, অনেক পরিকল্পনা, অনেক কঠোর পরিশ্রম এবং অনেক রিহার্সাল লেগেছে। বাবাকে চমকে দিতে তাঁর কর্মক্ষেত্রের জায়গাটি বেশি পছন্দ আমার। ৮০ তম জন্মদিন উদযাপন করতে পেরে খুব আবেগপূর্ণ ছিল। সনি এবং কৌন বনেগা ক্রোড়পতির পুরো টিমের প্রতি আমার কৃতজ্ঞতা আমাকে এটি করতে সাহায্য করার জন্য এবং আজকের রাতের পর্বটিকে আমার বাবার জন্য বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ।”

অমিতাভ নাতনি নভ্যা নভেলি দাদুর উদ্দেশ্যে লিখেছেন,”তু না রুকেগা কখনো, তু না মুদেগা কখনো, কর শপথ, কর শপথ, কর শপথ, অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ। তোমার মতো কেউ নেই, আর হবেও না, শুভ জন্মদিন নানা।”

অভিনেতা ভিকি কৌশল অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা জানিয়ে নিজের ‘আইকন’ হিসেবে সম্বোধন করেছেন। কৌশল অমিতাভ বচ্চনের অমর আকবর অ্যান্টনি থেকে একটি স্টিল ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “একজন কিংবদন্তি। একজন আইকন। একজন সত্যিকারের অনুপ্রেরণা। শুভ 80তম জন্মদিন স্যার!”

অমিতাভ বচ্চনের ৮০ তম জন্মদিনে, অভিনেতা সঞ্জয় দত্ত বিগ বি-র সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আপনার মতো একজন পরামর্শদাতা পাওয়া আশীর্বাদের চেয়ে কম নয়। শুভ জন্মদিন @amitabhbachchan স্যার, আপনার আরও অনেক বছরের সুস্বাস্থ্য, সুখ এবং শান্তির প্রাচুর্য কামনা করি।”

অজয় দেবগন তাঁর সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “শুভ ৮০ তম জন্মদিন @SrBachchan! আপনার একটি দুর্দান্ত বছরের জন্য শুভেচ্ছা জানাই স্যার। আপনি আসলে আমাদের সবার থেকে অনেক এগিয়ে আছেন এবং আমরা শুধু সেরাটা পাওয়ার জন্য চেষ্টা করছি।”

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের