Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাহিনীর প্রিয় সারমেয় জুমের সফল অস্ত্রপচার, থাকবে পর্যবেক্ষণে

পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাহিনীর প্রিয় সারমেয় জুমের অস্ত্রপচার সফল। পায়ে প্লাস্টার করা হয়েছে। জঙ্গিদের গুলিতে মুখে তৈরি হওয়া ক্ষতস্থান সাড়িয়ে তোলা হয়েছে। জুমকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। অস্ত্রপচার সফল হলেও হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে, পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাহিনীর এক পদস্থকর্তা জুমের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে বলেন, জুমের অস্ত্রপচার সফল হয়েছে। জঙ্গিদের ছোড়া গুলি ওর মুখে লাগে। তৈরি হয় ক্ষতস্থান। সেই ক্ষতস্থান চিকিৎসকেরা ওষুধ প্রয়োগ করেছেন।পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা জুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত রবিবার রাতে লস্কর জঙ্গির গুলিতে গুরুতর আহত হয় বাহিনীর প্রিয় সারমেয় জুম। বাহিনীর কাছে খবর আসে, অনন্তনাগে পাক মদত পুষ্ট দুই জঙ্গি আত্মগোপন করে রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাহিনী সেখানে যায়। সঙ্গে ছিল জুম। সেনার মতো সাহসের সঙ্গে জঙ্গিদের ধাওয়া করে জুম। সেই সময় এক জঙ্গি জুমকে লক্ষ্য করে গুলি চালালে গুলি ওর পায়ে লাগে। যদিও জুমের সাহসিকতার জেরেই দুই লস্কর জঙ্গিকে খতম করে বাহিনী। জুমকে ভর্তি করা হয় শ্রীনগর পশু হাসপাতালে। চিকিৎসকেরা তাকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। সিদ্ধান্ত নেন অপারেশনের। বুধবার চিকিৎসকের একটি দল জুমের অস্ত্রপচার করে।

জুমের সফল অস্ত্রপচারে বাহিনীতে খুশির হাওয়া। যদিও তাকে আপাতত ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে দেওয়ার সিদ্ধান্তে কিছুটা হলেও তারা উদ্বেগে।  

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী