পাঞ্জাবী অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন জনপ্রিয় র‍্যাপার বাদশা

আজ নয়, রিপোর্ট অনুযায়ী, বাদশা এবং ইশা গত এক বছর ধরে ডেটিং করছেন। তবে এই বিষয়ে যথেষ্ট গোপণীয়তা বজায় রেখেছেন বাদশা একটি পার্টিতে ইশার সঙ্গে বাদশার আলাপ এবং তারপরেই বন্ধুত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঞ্জাবি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলিউডের জনপ্রিয় র‍্যাপার গায়ক বাদশা। বোঝাই যাচ্ছে, প্রথম স্ত্রীর বিরহে একেবারেই মগ্ন নন জনপ্রিয় গায়ক। প্রায় দুই বছর আগে স্ত্রী জেসমিনের থেকে বিচ্ছেদ হয়েছে বাদশার। দুজনেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে বাদশা ডেট করছেন বলে জানা গিয়েছে। আজ নয়, রিপোর্ট অনুযায়ী, বাদশা এবং ইশা গত এক বছর ধরে ডেটিং করছেন। তবে এই বিষয়ে যথেষ্ট গোপণীয়তা বজায় রেখেছেন বাদশা একটি পার্টিতে ইশার সঙ্গে বাদশার আলাপ এবং তারপরেই বন্ধুত্ব।

কে এই ইশা রিখি?

ইশা রিখি, চণ্ডীগড়ের বাসিন্দা। তিনি পাঞ্জাবী চলচ্চিত্র নবাবজাদে, হোয়াট দ্য জাট এবং দো দুনি পাঞ্জের মতো একাধিক ছবিতে কাজ করেছেন। বাদশা এবং ইশা পার্টিতে পরস্পরের সঙ্গে দেখা করেন এবং বুঝতে পারেন যে তাঁদের মধ্যে কতটা মিল রয়েছে। পিঙ্কভিলা রিপোর্ট অনুযায়ী, বাদশা এবং ইশা ইতিমধ্যেই তাঁদের নিজ নিজ পরিবারের কাছে তাঁদের সম্পর্কের কথা জানিয়েছেন।

বাদশার পরিবারও ইশাকে আনন্দের সহিত গ্রহণ করেছে। বাদশার একটি ঘনিষ্ঠ সূত্রের খবর, “এক বছর হয়ে গেল র‌্যাপারের সঙ্গে এহেন পাঞ্জাবি অভিনেত্রীর পরিচয় হয়েছে। বাদশা তাঁদের কমন ফ্রেন্ডের পার্টিতে ইশার সঙ্গে দেখা করেন।তাঁরা নিজেদের মধ্যে একাধিক মিল খুঁজে পায়। বাদশা ও ইশা ইতিমধ্যেই তাদের সম্পর্কের কথা নিজ নিজ পরিবারকে জানিয়েছেন। এবং সবাই এতে খুশি।” তবে বাদশার প্রথম পক্ষের একটি কন্যা সন্তানও আছে। যার নাম জেসেমি গ্রেস মসিহ সিং। মহামারীর পরে, জেসমিন তাঁদের মেয়েকে নিয়ে লন্ডনে থাকেন। এবং একাই মেয়েকে মানুষ করছেন। তবে ঈশার সঙ্গে বাদশা প্রেম নিয়ে এখনও মুখ খোলেন নি। সেটাই এখন অপেক্ষা। চলতি বছরে বাদশার তিনটি একক গান মুক্তি পেয়েছে। এ ছাড়াও ‘এক ভিলেন রিটার্ন’-এও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বাদশা। ‘ধকড়’ ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি।

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক