উত্তরবঙ্গের ধূপগুড়িতে ডেঙ্গির দাপট, চিন্তায় স্বাস্থ্য দফতর

জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে ক্রমশ দাপট বাড়াচ্ছে ডেঙ্গি। সেখানে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ৫জন ভর্তি আছেন হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি ভাবে উত্তরবঙ্গ(North Bengal) থেকে বিদায় নিয়েছে বর্ষা। সেখানে এখন সন্ধ্যা নামলেই মিলছে হালকা শীতের আমেজ। রাতের দিকে তো গায়ে চাদরও চড়াতে হচ্ছে। এই অবস্থায় জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ধূপগুড়িতে(Dhupguri) ক্রমশ দাপট বাড়াচ্ছে ডেঙ্গি(Dengue)। সেখানে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ধূপগুড়ি হাসপাতালে ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্ত হয়ে ৫জন হাতপাতালে ভর্তি হয়েছেন। পুজোর পরে ডেঙ্গির এই বাড়বাড়ন্ত রীতিমতো চিন্তাই ফেলেছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য আধিকারিকদের।

জেলা স্বাস্থ্য দফতর(Health Department) সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের মাগুরমারি গ্রাম পঞ্চায়েতে ৪জন এবং ধূপগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১জন ও ১১ নং ওয়ার্ডের ১জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তাঁদের সকলকে ধূপগুড়ির গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১জন ডেঙ্গু রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে দ্রুত জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আশার বিষয় যে ৫জনকে ধূপগুড়ির গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তারা সবাই সুস্থ রয়েছেন। তাঁদের শারীরিক পরিস্থিতির দিকে নিয়মিত নজর রাখছেন চিকিৎসকেরা।

রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে ডেঙ্গু নিয়ে এক গুচ্ছ নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে। ওই নির্দেশিকাতে বলা হয়েছে, ডেঙ্গুর বিষয়ে গ্রাম পঞ্চায়েত ও পুরসভার পক্ষ থেকে ভিআরপি কর্মী ও স্বাস্থ্যকর্মীরা সাধারণ মানুষকে সচেতন করবেন। সেই সঙ্গে মশার জীবাণু মারার স্প্রে নিয়মিত ব্যবহার করতে হবে। গ্রামের কোথাও জল জমে থাকলে দ্রুত সেই জল পরিষ্কার করতে হবে। শুধু গ্রামে নয় শহরেও প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন হাসপাতাল গুলিতে যেভাবে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রীতিমতো চিন্তায় রয়েছেন চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য আধিকারিকরা।

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

শওকতপুত্রের বেআইনি ক্যাফেতে বুলডোজার!‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে নোটিস মহকুমা শাসকের

শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল

স্পা সেন্টারে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিও….

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ