কেদারনাথ-বদ্রিনাথে যাচ্ছেন মোদি, সেনা জওয়ানদের সঙ্গে পালন করবেন দিওয়ালি

আগামী ২১ অক্টোবর কেদারনাথ যাবেন মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীপাবলী উ‍ৎসবের (Deepavali Festival) আগেই আগামী ২১ অক্টোবর কেদারনাথ (Kedarnath) যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। কেদারনাথের (Kedarnath) পরে বদ্রিনাথ মন্দিরেও (Badrinath Temple) যাবেন তিনি। হিন্দুদের দুই তীর্থস্থানে পুজো দেওয়ার পাশাপাশি সেনা জওয়ানদের (Army Jawan) সঙ্গে দীপাবলীর উ‍ৎসবে মাতবেন।

আজ সোমবার প্রধানমন্ত্রীর সচিবালয় (PMO) সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ অক্টোবর কেদারনাথ (Kedarnarth) যাবেন মোদি (Narendra Modi)। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সেখানকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের (Development Work) কাজকর্ম কতটা এগিয়েছে তা খতিয়ে দেখবেন। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে বদ্রিনাথের (Badrinath) উদ্দেশে রওনা দেবেন। ওই দিন রাতে বদ্রিনাথেই (Badrinath) কাটাবেন। পরের দিন সকালে মন্দিরে পুজো দেবেন। সূত্রের খবর, হিমাচল প্রদেশ ও গুজরাতের আসন্ন বিধানসভা ভোটে যাতে বিজেপি সরকার গঠিত হয়, সেই মনস্কামনা নিয়েই পুজো দেবেন প্রধানমন্ত্রী।   

আগামী ২৪ অক্টোবর দেশজুড়ে পালিত হবে দিওয়ালি (Diwali) বা দীপাবলী উ‍ৎসব। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করে আসছেন মোদি (Narendra Modi)। চলতি বছরেও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারেও দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করবেন তিনি।

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়ার দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করল অয়েল ইন্ডিয়া, এর আসল তাৎপর্য কী?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার