হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

Share:

নিজস্ব প্রতিনিধি: শৌচালয় থেকে উদ্ধার সাত বছরের ছাত্রীর দেহ। শনিবার (৬ জুন) সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণনগরে। ঘটনা খুনের অভিযোগ তুলেছে মৃত ছাত্রীর পরিবার। তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনা পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

জানা গিয়েছে, মৃত ছাত্রী বয়স সাত। কৃষ্ণনগরের কুইনস স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে হস্টেলের শৌচালয়ে ছাত্রীটিকে পড়ে থাকতে দেখেন হস্টেলের ওয়ার্ডেন। এরপর বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের আদি বাড়ি ভীমপুর থানা এলাকায়। বর্তমানে ভাড়াবাড়িতে বসবাস করতেন তাঁরা। মৃতার বাবা জানান, গরমের ছুটি শেষ হওয়ার পর তিনি মেয়েকে হস্টেলে রেখে এসেছিলেন। হঠাৎ এই ঘটনা খবর পান তিনি। স্কুল ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে, জানিয়েছে পুলিশ। তবে, এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফে কিছু বলা হয়নি। ইতিমধ্যে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি