জেলে ভদ্র আচরণের জন্যই বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি, শীর্ষ আদালতে সাফাই গুজরাত সরকারের

গত ১৫ অগস্ট স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তির দিনেই বিলকিস বানোর ধর্ষণে জড়িত ১১ আসামীকে জেল থেকে মুক্তি দেয় গুজরাত সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১৪ বছর কারাবাসকালীন জেলের অন্দরে ভদ্র আচরণের কারণেই বিলকিস বানোর (Bilkis Bano) ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছে। শীর্ষ আদালতে (Supreme Court) জমা দেওয়া হলফনামায় কুখ্যাত ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিতে গিয়ে এমনটাই জানিয়েছে বিজেপি শাসিত গুজরাত সরকার (Gujrat Government)। ওই হলফনামায় দাবি করা হয়েছে, ‘স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) পক্ষ থেকে ধর্ষকদের মুক্তি দেওয়ার ছাড়পত্র মিলেছিল। সেই ছাড়পত্রের ভিত্তিতেই জেল মুক্তি ঘটানো হয়েছে ১১ ধর্ষকের।’

২০০২ সালে গুজরাত দাঙ্গার (Gujrat Riot) সময়েই গেরুয়া নরপিশাচদের যৌন লালসার শিকার হয়েছিলেন বিলকিস বানো (Bilkis Bano)। পরিবারের সদস্যদের সঙ্গে পালানোর পথেই গণধর্ষণের শিকার হন তিনি। ধর্ষণের সময়ে গর্ভবতী ছিলেন বিলকিস। ধর্ষণের ফলে তাঁর গর্ভের সন্তানও নষ্ট হয়। শুধু তাই নয়, ধর্ষকদের হাতে খুন হতে হয় পরিবারের বেশ কয়েকজন সদস্যকেও। ওই ঘটনার কথা জানাজানি হতেই শিহরে উঠেছিল গোটা দেশ। প্রথম থেকেই ধর্ষকদের আড়াল করার অভিযোগ উঠেছিল গুজরাতের বিজেপি সরকারের বিরুদ্ধে। শেষ পর্যন্ত অবশ্য সুপ্রিম কোর্ট (Supreme Court) ঘটনায় অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছিল।

গত ১৫ অগস্ট স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তির দিনেই বিলকিস বানোর ধর্ষণে জড়িত ১১ আসামীকে জেল থেকে মুক্তি দেয় গুজরাত সরকার। আর বিজেপি শাসিত সরকারের সেই সিদ্ধান্তে গোটা দেশে শোরগোল ফেলে দেয়। গুজরাত সরকারের ওই ন্যক্কারজনক সিদ্ধান্ত বাতিলের আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra), সিপিএম নেত্রী সুভাষিনী আলি (Subhashini Ali) সহ বেশ কয়েকজন। ওই মামলার শুনানিতে কুখ্যাত অপরাধে জড়িতদের মুক্তির সিদ্ধান্ত নিয়ে গুজরাত সরকারের বক্তব্য জানতে চেয়ে হলফনামা দাখিলের নির্দেশ দেন শীর্ষ আদালতের বিচারপতিরা।

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য