আবাসনে কাজের সময় কুকুরের কামড়ে নির্মাণকর্মীর শিশুর মৃত্যু, বিক্ষোভ নয়ডায়

এদিন ওই আবাসনে সাত মাসের এক শিশুকে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে দেয় একটি কুকুর

Share:

নিজস্ব প্রতিনিধি: কুকুরের (stray dog ) আক্রমণে সাত মাসের এক শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা নয়ডায়। সোমবার ঘটনাটি ঘটেছে দিল্লির কাছে নয়ডায় একটি আবাসনে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। নিরাপত্তা সামাল দিতে ব্যর্থ অভিযোগ তুলে স্থানীয় পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ নয়ডার (Noida) সেক্টর ১০০তে লোটাস বোলেভার্ড অ্যাপার্টমেন্ট (Lotus Boulevard apartments) এই ঘটনা ঘটেছে। এদিন ওই আবাসনে সাত মাসের এক শিশুকে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে দেয় একটি কুকুর। ঘটনার পর তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ওই আবাসনের এক বাসিন্দা রাজনীশ যাদব (Rajneesh Yadav) এই ঘটনা নিয়ে বলেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনা।গত রাতে শিশুটি মারা গিয়েছে।’

জানা গিয়েছে, শিশুটির বাবা মা নির্মাণ শ্রমিক। ঘটনার সময় ওই আবাসনে একটি রাস্তায় কাজ করছিলেন তাঁরা। শিশুটি তাঁদের কাছেই ছিল। সেই সময় এক কুকুর (stray dog) এসে তার উপর হামলা চালিয়ে ক্ষত বিক্ষত করে দেয়। ঘটনার পর পুলিশ কুকুর ধরার জন্য এক সংস্থাকে ডেকে পাঠায়। কিন্তু সেই সংস্থার কর্মীরা আবাসনে পৌঁছলে বিক্ষুব্ধ জনতা তাদেরকে ফেরত পাঠায়। বিশাল সংখ্যক বাসিন্দা ওইদিন জমায়েত করে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ ও পুরসভার কাছে দাবি জানান। কুকুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। বিক্ষোভকারী বাসিন্দাদের অভিযোগ, পুরসভা কুকুরকে জীবাণুমুক্ত করতে ও টিকা (vaccine) দিতে ব্যর্থ।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়