আইন মেনে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি, সাফাই কেন্দ্রীয় মন্ত্রীর

আইন মেনে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছে বলে মন্তব্য করলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী (Prahlad Joshi)।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইন মেনে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছে বলে মন্তব্য করলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী (Prahlad Joshi)। গুজরাটে আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচার চালাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। সেই নির্বাচনী প্রচারের ফাঁকে বিলকিস বানোর (Bilkis Bano ) ধর্ষকদের জেল থেকে মুক্তি দেওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা যখন সিদ্ধান্ত নিয়েছে, তখন আমি এতে ভুল কিছু খুঁজে পাই না কারণ এটি আইনের একটি প্রক্রিয়া।’ এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী (Prahlad Joshi) এ কথা বলেন।

এদিন সংসদ বিষয়ক মন্ত্রী আরও বলেন, জেলে যে আসামীরা থাকেন ‘বেশ কিছু সময়’ কাটানোর পর তাদের মুক্তির জন্য একটি ‘বিধান’ রয়েছে। তিনি আরও বলেন, আইন অনুযায়ী, এটা করা হয়েছে।  প্রসঙ্গত সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতে জমা দেওয়া হলফনামায় কুখ্যাত ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিতে গিয়ে বিজেপি শাসিত গুজরাত সরকার (Gujrat Government) জানায়, ১৪ বছর কারাবাসকালীন জেলের অন্দরে ভদ্র আচরণের কারণেই বিলকিস বানোর (Bilkis Bano) ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছে। ওই হলফনামায় আরও দাবি করা হয়, ‘স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) পক্ষ থেকে ধর্ষকদের মুক্তি দেওয়ার ছাড়পত্র মিলেছিল। সেই ছাড়পত্রের ভিত্তিতেই জেল মুক্তি ঘটানো হয়েছে ১১ ধর্ষকের।’

২০০২ সালে গুজরাত দাঙ্গার (Gujrat Riot) সময়েই গেরুয়া নরপিশাচদের যৌন লালসার শিকার হয়েছিলেন বিলকিস বানো (Bilkis Bano)। পরিবারের সদস্যদের সঙ্গে পালানোর পথেই গণধর্ষণের শিকার হন তিনি। ধর্ষণের সময়ে গর্ভবতী ছিলেন বিলকিস। ধর্ষণের ফলে তাঁর গর্ভের সন্তানও নষ্ট হয়। শুধু তাই নয়, ধর্ষকদের হাতে খুন হতে হয় পরিবারের বেশ কয়েকজন সদস্যকেও। ওই ঘটনার কথা জানাজানি হতেই শিহরে উঠেছিল গোটা দেশ। প্রথম থেকেই ধর্ষকদের আড়াল করার অভিযোগ উঠেছিল গুজরাতের বিজেপি সরকারের বিরুদ্ধে। শেষ পর্যন্ত অবশ্য সুপ্রিম কোর্ট (Supreme Court) ঘটনায় অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছিল। এরপর গত ১৫ অগস্ট স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তির দিনেই বিলকিস বানোর ধর্ষণে জড়িত ১১ আসামীকে জেল থেকে মুক্তি দেয় গুজরাত সরকার।

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল