অসুস্থতা নিয়ে যারা ব্যঙ্গ করছেন তাদেরকে বিঁধে অভিষেকের পাশে নওশাদ

সৌজন্যের নজির দেখল বঙ্গ রাজনীতি। অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌজন্যের নজির দেখল বঙ্গ রাজনীতি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা করাতে আমেরিকা গিয়েছেন, যা নিয়ে কটাক্ষ করছেন বিরোধী দল বিজেপির একাধিক নেতা। এবার অভিষেকের পাশে দাঁড়ালেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। যারা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে কটাক্ষ বা ব্যঙ্গ করছেন তাদেরকে পাল্টা বিঁধলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান।

রবিবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যানের তরফে এই মর্মে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। অভিষেকের অসুস্থতা নিয়ে যারা ব্যঙ্গ করছে তাদের উদ্দেশ্যে নওশাদ সিদ্দিকী লিখেছেন, ‘তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন। এই নিয়ে নানাজনে নানানধরণের টিপ্পনী, ব্যঙ্গ করছেন। আমরা মনে করি এটা সম্পূর্ণ অনভিপ্রেত। আমরা যারা রাজনীতি করি, আমাদের সবসময় রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যবোধ বজায় রাখতে হবে।’ একইসঙ্গে তিনি সিপিএম নেতা গৌতম দেবের শারীরিক অসুস্থতা নিয়ে পূর্বে যারা ব্যঙ্গ করেছেন তাদেরকে বিঁধেছেন। এদিন নওশাদ লেখেন, ‘এর আগেও সিপিআইএম নেতা, একদা বামফ্রন্ট সরকারের মন্ত্রী গৌতম দেবের শারিরীক অসুস্থতা নিয়ে নানাবিধ অসৌজন্যমূলক কথাবার্তা হয়েছিল, যা ছিল একদমই শিষ্টাচারহীন। আমরা এগুলি থেকে সবসময় দূরে থাকি।’

রবিবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ডের সুস্থতা কামনা করার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও বেশকিছু প্রশ্ন তুলেছেন বাম সমর্থিত ভাঙড়ের বিধায়ক। এদিন তিনি লিখেছেন, ‘বহু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে সরঞ্জাম নেই। সরঞ্জামের অভাবে উচ্চপর্যায়ে গবেষণার কাজ হচ্ছে না। এর জন্য বহু মেধাবী ছাত্রছাত্রী দেশ ছেড়ে, রাজ্য ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছে অর্থাৎ brain drain হয়ে চলেছে।’ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় গবেষণার মানোন্নয়নে অর্থ বরাদ্দ বাড়ানো-সহ চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য অর্থ বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি রাজ্য সরকারের কাছে।

আরও পড়ুন: কালীপুজোর আগে আমেরিকা থেকে কলকাতায় ফিরছেন অভিষেক

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক