দীপাবলির আগেই কালো ধোঁয়ার চাদরে ঢাকল দিল্লি

রবিবার সকাল সাড়ে ছয়টার দিল্লির বায়ুর গুনগত সূচক ছিল ২৫১

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাত পোহালেই দীপাবলি। আর তার আগের দিন দিল্লির কালো ধোঁয়ার চাদরে ঢাকা পড়ল। সকাল থেকেই আকাশ ছিল মেঘলা-মেঘলা। বেল যত গড়িয়েছে রাজধানীর সার্বিক ছবি বদলে গিয়েছে। রবিবার সকাল সাড়ে ছয়টার দিল্লির বায়ুর গুনগত সূচক (Air Quality Index) ছিল ২৫১। যদিও কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, সূচক ছিল ২৬৫-য়ের ঘরে। অনেকেই নিশ্চিত, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকার পরেও দেদার বাজি ফাটবে। ফলে, মঙ্গলবার ভোরে কয়েক হাত দূরের কিছু দেখা যাবে না।

একই ছবি দেখা গিয়েছিল গত বছর। দীপাবলির তিনদিন আগে দিল্লি ঢেকে যায় কালো ধোঁয়ার চাদরে। ৩ নভেম্বর বায়ুর গুনগত সূচক ছিল ৩১৪। দীপাবলির দিন সেটা বেড়ে দাঁড়ায় ৩৮২-তে। আর পরের দিন পরিস্থিতির মারাত্মক রকম অবনতি হয়। সূচক গিয়ে থামে ৪৬২-তে।

একই ছবি দেখা গিয়েছিল ২০২০-তে। ওই বছর দীপাবলির আগের দিন বায়ুর গুণগত সূচক ছিল ২৯৬। দীপাবলির দিন ৪১৪। আর পরের দিন ৪৩৫। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দিল্লির আকাশের অবস্থায় ভয়াবহ আকার নেবে। কমে যাবে দৃশ্যমানতা। আর তার পরের দিন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। সাফার-য়ের (System of Air Quality and Weather Forecasting And Research সংক্ষেপে SAFAR)

 তরফ থেকে বলা হয়েছে, দিল্লিতে যদি আগামীকাল বাজি না পোড়ালেও আবহাওয়া পরিস্থিতির উন্নতির কোনও সম্ভাবনা নেই। তাদের এই বার্তা যে দিল্লিবাসীকে উদ্বেগের মধ্য়ে রাখবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?