মন্ত্রী থেকে সাংসদ সকলেই মেতে উঠলেন ভাইফোঁটা উৎসবে

Share:

সুব্রত রায়:বৃহস্পতিবার রাজ্যে সকাল থেকে রাজনৈতিক নেতাদের ব্যস্ততা ছিল এক অন্য ধরনের। মন্ত্রী থেকে সংসদ সকলেই মেতে ওঠেন ভাইফোঁটা উৎসবে। উত্তর দমদম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) ভ্রাতৃদ্বিতীয়া সারলেন বৃহস্পতিবার সকালে নিমতা জোনাকির শ্যামা পুজোর মন্ডপের বিশাল মঞ্চে। সংসদ সৌগত রায়(MP Saugata Roy) সহ নিউ বারাকপুর এবং উত্তর দমদম পুরসভার পুরপ্রধান, কাউন্সিলর সহ এলাকার সভাপতি তৃণমূল সহ মোট তিরিশ জনকে ফোঁটা দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।মাথায় ধান দুর্বা কপালে চন্দন ও কাজলের ফোটা দিয়ে বুকে মঙ্গল দীপের স্পর্শ দিয়ে আর্শীর্বাদ করেন মন্ত্রী।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন ,প্রতি বছর ফোটা দিই। আমার নিজের ভাই নেই। দাদা আছে। আজ শুভ ভ্রাতৃদ্বিতীয়া দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের নিউ বারাকপুর এবং উত্তর দমদম পুরসভার তৃণমূল কংগ্রেসের সভাপতি, দুই চেয়ারম্যান এবং কাউন্সিলর দের ফোঁটা দিলাম।সকলের মঙ্গল কামনা করলাম। একটা আলাদা পরম তৃপ্তি অনুভব করলাম।প্রতিবছরের মতো এবারেও দিদি ও বোনেদের থেকে ফোঁটা নিলেন রাজ্যের অগ্নিনির্বাপণ মন্ত্রী সুজিত বসু(Minister Sujit Bose)। ভাইকে ফোঁটা দিয়ে আবেগে ভাসলেন মন্ত্রীর দিদি। জানালেন তিনি, রাজনীতি বোঝেন না ।তবে চান ভাই সমাজসেবা করে যাক। পাশাপাশি সুজিত বসু গান গেয়ে খুশি ব্যক্ত করেন।প্রতিবছরের মতো এবছরও ভাইফোঁটার দিন সকালেই মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির বাড়িতে আসেন তার বড় দিদি ও বোনেরা। একাধিক মিষ্টি এবং বিভিন্ন রকম খাবারের পদ সাজিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দেন মন্ত্রীর দিদি ও বোনেরা। ভাইফোঁটা উপলক্ষে ছুটি থাকায় এদিন নিজের বাড়িতেই পরিবারের সকলের সঙ্গে সময় কাটান মন্ত্রী সুজিত বসু।

অন্যদিকে টালিগঞ্জ বাঁশদ্রোনীর ” নবনীড় বৃদ্ধাশ্রম “এ প্রতি বছরের মতো এইবারও ভাইফোঁটার আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে ক্রীড়া ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ বিশিষ্ট অভিনেতা, অভিনেত্রীরা। বৃদ্ধাশ্রম এর বৃদ্ধাদের থেকে ফোঁটা নেন মন্ত্রী অরূপ বিশ্বাস(Minister Arup Biswas)।ফিরহাদ হাকিমের ভাইফোঁটা হয় ধুমধুম করে। বোনদের কাছে ফোঁটা নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম তাদের হাতে তুলে দেন উপহার। চেতলা অগ্রণী সংঘে বোনেদের হাত থেকে ফোটা নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বাংলার কৃষ্টি ভাইফোঁটা। এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকে ভাইয়েরা। ফিরহাদ হাকিম এদিন কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেও ফোটা নেন। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও তার কাছে সবচেয়ে প্রিয় দিদি । রাজ্যের অন্যতম ব্যস্ত কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়(Sovandeb Chatterjee) ভাইফোঁটা নেন তার দিদির হাত থেকে। দপ্তরের কাজে বা রাজনীতিতে ব্যস্ত মানুষগুলির এদিন দৈনন্দিন রুটিনে কিছুক্ষণের জন্য হলেও ঘটে পরিবর্তন।

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী