আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদল হতেই টলিউড থেকে ভেঙে গিয়েছে অরূপ-স্বরূপ বিশ্বাস ব্রাদার্সদের সিন্ডিকেট। শ্লীলতাহানির মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন স্বরূপ বিশ্বাস আর অরূপ মেসি কাণ্ডে বিপর্যস্ত। নিজের পিঠ বাঁচাতে দৌড়ে বেড়াচ্ছেন এদিক-ওদিক। তৃণমূল জমানার মতো টলিউডে রাজনীতিকরণ করতে চাইছে না বিজেপি। সেই কারণে সবকিছু দেখার জন্য দলীয় বিধায়ক ও অভিনেতা, পরিচালক ও প্রশাসনের আধিকারিকদের নিয়ে একটি ৪০ জনের কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টলিউডে আপাতত নেই কোনও রাজনৈতিক রঙ। সেই সুযোগেই টলিপাড়ায় সিপিএমের পুনর্বাসন হোক চাইছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! তেমনই কোনও উদ্যোগ নিয়েছেন বুম্বাদা?

আরও পডুন: সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে টলিউডে। কারণ আচমকাই আজ, রবিবার আলিমুদ্দিন স্ট্রিট অর্থাৎ সিপিএমের দলীয় কার্যালয়ে গিয়েছেন প্রসেনজিৎ। সেখানে গিয়ে দেখা করেছেন বর্ষীয়ান বাম নেতা বিমান বসুর সঙ্গে। সেই ছবিই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী প্রসেনজিতের সঙ্গে বিমান বসুর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক-বাম নেতা সৌরভ পালোধি। যদিও তিনি জানিয়েছেন, ‘আমাদের ছবি ‘অনেকদিন পর’ এর প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে বিমানদার সঙ্গে দেখা করে এলাম। উনি এত সিনেমা দেখেন, ওনাকে কোনও সিনেমা দেখাতে পারলে আমার ব্যক্তিগতভাবে খুব আনন্দ হয়। ছবির মুক্তি ২৬ জুন।’ প্রশ্ন এখানেই, বুম্বাদাকে এযাবৎ কোনও সিনেমার প্রমোশন বা প্রচার করার জন্য রাজনৈতিক দলের পার্টি অফিসে যেতে দেখা যায়নি। কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সিনেমা নিয়ে আলাপ-আলোচনা করতেও দেখা যায়নি। তবে আজ কী হল? প্রশ্ন উঠছে। শুধুই বিমান বসু নন, প্রসেনজিৎ এদিন দেখা করেছেন যুব বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গেও। তাতেই শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের মতে, টলিউডে ফাঁকা মাঠে সিপিএমকে ঢুকিয়ে নিজের স্বার্থসিদ্ধি করতেই চাইছে বুম্বাদা। কারণ টলিউড বরাবরই বাম ঘেঁষা ছিল। আর্টিস্ট ফোরামে থাকা বেশিরভাগ সদস্যই বামেদের ছিলেন। তাই তৃৃণমূলের জমানা শেষ হতেই বামেদের পুনরায় টলিপাড়ায় ঢোকাতে চাইছেন প্রসেনজিৎ।

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল