উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি থাকবে। রবিবার পর্যন্ত লাল সর্তকতা জারি। সোমবারে কমলা সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন, শুক্রবারে ফের কমলা সতর্কতা অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়বে উইকেন্ডে।দক্ষিণবঙ্গে(South Bengal) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি থাকছে। বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি থাকবে। ফের বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।অক্ষরেখা পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে রয়েছে। বঙ্গোপসাগর(Bay Of Bengal) থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি।

দক্ষিণবঙ্গতে রবিবার কলকাতাতে ঝড় বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় কমলা সতর্কতা জারি। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়বে। বৃষ্টি না হলে সেখানে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি হবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় – বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে সব জেলাতেই। আপাতত ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে।বুধবার থেকে ঝড় – বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জারি হতে পারে কমলা সতর্কতা।

উত্তরবঙ্গতে(North Bengal) রবিবার বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি। প্রবল বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে দুর্যোগের লাল সর্তকতা রবিবার পর্যন্ত। সোমবারেও দুর্যোগের কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং ,কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাত চলবে।

শুক্রবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়তে পারে। ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি হবে শুক্রবার থেকে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে কমলা সতর্কতা। উইকেন্ডে উপরের দিকের বেশিরভাগ জেলাতেই ঝড় – বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে।রবিবার দুপুর বিকেলে ঝড় -বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি ভাব বজায় থাকবে। সোমবার ও মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। হলুদ সতর্কতা জারি থাকবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ ডিগ্রী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ থেকে ৯৮ শতাংশ।

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী