কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবারের সকালেই দুর্যোগের মুখে পড়ল কলকাতা। পূর্বাভাস মেনেই ভোর থেকে আকাশ ঢেকে যায় কালো মেঘে, তারপরেই শুরু হয় ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি। এক ঘণ্টার টানা বৃষ্টিতেই শহরের একাধিক এলাকায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কোথাও জলমগ্ন রাস্তা, কোথাও আবার উপড়ে পড়েছে গাছ, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় চাঁদনি চক এলাকায়। সেখানে একটি বড় গাছ ভেঙে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর। গাছটি বিদ্যুতের তারের উপর ভেঙে  পড়ায় ওই রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুরসভা ও সিইএসই-র কর্মীরা। গাছ সরানো এবং বিদ্যুৎ সংযোগ নিরাপদ করার কাজ শুরু হয়েছে।

এদিকে টানা বৃষ্টির জেরে শহরের একাধিক এলাকায় জল জমে যায়। পাটুলি, যাদবপুর, শিয়ালদহ-সহ বিভিন্ন এলাকায় রাস্তায় হাঁটু সমান জল দেখা যায়। জল ঢুকে পড়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কিছু অংশেও। ফলে রোগী ও হাসপাতাল কর্মীদেরও সমস্যার মুখে পড়তে হয়েছে। জল জমেছে কাঁকুরগাছিতেও। রবিবার হওয়ায় রাস্তায় যানবাহনের সংখ্যা তুলনামুলকভাবে কম ছিল। তাই বড় ধরনের যানজট না হলেও জল জমা এবং রাস্তা বন্ধ থকার কারণে যাতায়াতে অসুবিধার সৃষ্টি হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আপাতত বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই চার জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

রবিবার কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সেই সময় বৃষ্টি ছিল না কলকাতায়। সকাল ১১ টা নাগাদ শুরু হয় বৃষ্টি। সঙ্গে রয়েছে নিট (NEET)। দুপুর ২টো থেকে শুরু হওয়ার কথা পরীক্ষা। ঝড়বৃষ্টির কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে সমস্যায় পড়তে হয়েছে বহু পরীক্ষার্থীকে। তবে স্কুল, কলেজ, অফিস বন্ধ থাকায় নিত্যযাত্রীদের তেমন সমস্যায় পড়তে হয়নি। তৈরি হয়নি যানজটও। 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা