ছট পুজোতে রবীন্দ্র সরোবরে প্রবেশে নিষেধাজ্ঞা, বিকল্প জলাশয়ের ব্যবস্থা পুরসভার

গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে ছট পুজোর আগে এ বছরও রবীন্দ্র সরোবরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কেএমডিএ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে ছট পুজোর আগে এ বছরও রবীন্দ্র সরোবরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কেএমডিএ। শনিবার সন্ধে ৭টা থেকে সোমবার বিকেল ৪টে পর্যন্ত সরোবরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কেএমডিএ-এর তরফে। তবে সরোবরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলেও কলকাতা পুরসভার তরফে ছট পুজোর জন্য বিকল্প জলাশয়ের ব্যবস্থা করা হয়েছে।

বিগত কয়েক বছর ধরে কলকাতা শহরে রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর-সহ বিভিন্ন সরোবরে ধর্মীয় আচার পালন বন্ধ রয়েছে। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে সরোবরগুলিতে সমস্ত রকমের ধর্মীয় অনুষ্ঠান পালনে নিষেধাজ্ঞা রয়েছে। আগামী রবি ও সোমবার রয়েছে ছটপুজো। এই পুজো উপলক্ষ্যে রবীন্দ্র সরোবরে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেই কারণে রবীন্দ্র সরোবরের চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। একইসঙ্গে সরোবরের বিভিন্ন গেটে টাঙিয়ে দেওয়া হয়েছে বিকল্প জলাশয়ের তালিকা। যেখানে ছট পুজো উপলক্ষে মানুষ ধর্মীয় আচার পালন করতে পারবেন। মূলত ছট পুজোতে সরোবর বন্ধ থাকলে যাতে সমস্যায় না পড়েন ধর্মপ্রাণ মানুষ, সে কথা মাথায় রেখেই বিকল্প জলাশয়ের ব্যবস্থা রেখেছে কলকাতা পুরসভা।

বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, ছট পুজোর জন্য কলকাতা পুরসভার তরফে একাধিক কৃত্রিম জলাশয় এবং ঘাট তৈরি করে দেওয়া হয়েছে। পাশাপাশি চেঞ্জিং রুম ও আলোর ব্যবস্থা করা হয়েছে। যদিও দু’বছর ধরে কেউ রবীন্দ্র সরোবর বা সুভাষ সরোবরে যাচ্ছেন না। কারণ মানুষ সচেতন। অন্যদিকে ১৮টি গঙ্গার ঘাটে নিরাপত্তার জন্য ডুবুরি ও নৌকার ব্যবস্থা থাকছে বলে কলকাতা পুরসভা ও কেএমডিএ-র তরফে জানানো হয়েছে। ঘাটে পুলিশের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীও মোতায়েন থাকবে ছট পুজো চলাকালীন।

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের