‘ভালো হোক মন্দ হোক, সবসময় শাকিবের পাশে আছি এবং থাকব’: বুবলি

স্ত্রী হিসেবে, শেহজাদের মা হিসেবে এবং একজন সহকর্মী হিসেবে আমি সবসময় শাকিবের (শাকিব খান) পাশে আছি। দিনশেষে আমি চাই সে ভালো কাজের সঙ্গে থাকুক, ভালো ভালো চিন্তা করুক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢালিউডের বিখ্যাত অভিনেত্রী বুবলির (SHOBNOM BUBLI) মা হওয়ার ঘটনা ফাঁস হতেই বুবলিকে নিয়ে এপার এবং ওপার দুই বাংলাই তোলপাড়। বিশেষ করে, মা হয়েছেন তিনি তা তো বটেই, সঙ্গে তাঁর সন্তানের বাবার পরিচয় প্রকাশ্যে আসা মাত্রই নেট দুনিয়ায় রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে। কবেই বা হল শাকিব-বুবলির বিয়ে, এবং কবেই বা হল তাঁদের সন্তান এই নিয়ে নেটপাড়া এখনো বিভীষিকাময়। এদিকে বাংলাদেশের সুপারস্টার শাকিবের (SHAKIB KHAN) প্রথম স্ত্রী অপু বিশ্বাস এবং তাঁদের সন্তানের কথাও অনেক পরে প্রকাশ্যে এনেছেন অপু। যদিও শাকিব-অপুর বিচ্ছেদ ঘটেছে অনেকদিন। তবে এই মুহূর্তে শাকিব-বুবলির সম্পর্কের আপডেট কী, তা জানতে মরিয়া অনুরাগীরা।

শাকিব-বুবলির সন্তানের বয়সও ২ বছর পেরিয়েছে। শাকিব নিজেও স্বীকার করেছেন যে, বুবলির সন্তানের পিতা তিনি। তবে দিনের পর দিন শাকিব-বুবলি খবরের রেশ যেন কাটতেই চাইছে না। দিনকে দিন নিত্যনতুন তথ্য ভিড় জমাচ্ছে তাঁদের সম্পর্ককে ঘিরে। এতদিন সোশ্যাল মিডিয়ায় বুবলির বক্তব্য আটকে থাকলেও সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন বুবলি।

শুক্রবার (২৮ অক্টোবর) বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বুবলি বলেছেন, “স্ত্রী হিসেবে, শেহজাদের মা হিসেবে এবং একজন সহকর্মী হিসেবে আমি সবসময় শাকিবের (শাকিব খান) পাশে আছি। দিনশেষে আমি চাই সে ভালো কাজের সঙ্গে থাকুক, ভালো ভালো চিন্তা করুক।” বুবলি আরও বলেন, “জল ঘোলা বা বেশি কথা বললে কথা বাড়ে। তাই আমি বলেছিলাম আমরা ভালো আছি। করোনার সময় আমেরিকার মতো জায়গায়, যেখানে সবচেয়ে বেশি করোনার প্রভাব ছিল, ওই জায়গায় দীর্ঘ এক বছর ছিলাম। সেখানে প্রেগনেন্ট অবস্থা থেকে শুরু করে এবং ডেলিভারি হওয়া এবং দুধের শিশুকে নিয়ে যুদ্ধ করে টিকে বেঁচে ফিরতে পেরেছি। তাই বাকি দিনগুলোও ইনশা-আল্লাহ বাচ্চাকে ভালো রাখার সব চেষ্টা আমি করে যাব।” বুবলির কথায়, সব মানুষের জীবন ব্যতিক্রম। কখন কি হয় কেউ জানে না। তাই সবকিছুই সময়ের অপেক্ষা।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট